চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে জানাযা শেষে বনানীতে এরশাদের দাফন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 16, জুলাই 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
এরশাদের মরদেহ

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ বিমান বাহিনীর হেলিকপ্টারে রংপুর নেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এমআই বিমানবাহিনীর ১৭১এসএইচ হেলিকপ্টারটি এরশাদের মরদেহ নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হয়। সেখানে চতুর্থ নামাজে জানাযা শেষে বাদ আসর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে এরশাদের প্রথম নামাজে জানাযা রোববার সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে, সোমবার দ্বিতীয় জানাযা জাতীয় সংসদের টানেলে এবং তৃতীয় জানাযা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়।

বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে এইচ এম এরশাদের কুলখানি হবে।

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় ও কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।

রংপুরে দাফন নিয়ে গোলযোগের আশঙ্কা নেই: জিএম কাদের
রংপুরে এরশাদের দাফন নিয়ে গোলযোগের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন এরশাদের ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের৷ রংপুরে এরশাদের দাফনে নেতাকর্মীদের বিভিন্ন দাবি-দাওয়াকে তিনি এরশাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।

এরশাদের মরদেহবাহী হেলিকপ্টার রংপুরে নিয়ে বিকেল ৩টা নাগাদ ঢাকায় ফিরিয়ে আনার কথা জানান কাদের। বনানীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

এর আগে শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে গত ২৬ জুন হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। তিনি ফুসফুসে সংক্রমণসহ বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

Tags: এইচ এম এরশাদএইচএম এরশাদএরশাদজাতীয় পার্টিহুসেইন মুহম্মদ এরশাদহুসেইন মুহাম্মদ এরশাদ
Previous Post

রিফাত হত্যাকাণ্ড: জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কার্যালয়ে মিন্নি

Next Post

আদালতে কক্ষে খুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
আসাদুজ্জামান খাঁন

আদালতে কক্ষে খুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রিন লাইন বাস-পা হারানো রাসেল-ক্ষতিপূরণ

হাইকোর্টের আদেশ পালন করেনি গ্রিন লাইন, মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT