চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবকিছু জানার পরেও নোবেল ভুল করেছে: প্রিন্স মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 14, জুলাই 2019
in বিনোদন
A A

ভারতীয় সংগীত রিয়েলিটি শো সারেগামাপা’র মঞ্চে ‘এত কষ্ট কেন ভালবাসায়’ গানটি করেছেন বাংলাদেশের তরুণ শিল্পী নোবেল। গানটিকে তিনি ‘আর্ক’ ব্যান্ডের গান বলে পরিচয় করিয়ে দেন, যে তথ্যটি ভুল।  

এর আগে একই মঞ্চে জেমসের ‘বাবা’, ‘মা’ গান দুটি কাভার করেছিলেন নোবেল। সেসময় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের নাম বলেননি তিনি। পরে সমালোচনার মুখে পরে ক্ষমা চেয়েছিলেন নোবেল। তখন প্রিন্স মাহমুদ নোবেলকে ক্ষমা করে দেন বলে জানা যায়।

নতুন করে ‘এত কষ্ট কেন ভালবাসায়’ গানটি করার সময় আর্ক ব্যান্ডের গান বলে ভুল তথ্য দিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন উদীয়মান শিল্পী নোবেল। একই মঞ্চে এবারও নোবেল এড়িয়ে গেলেন প্রিন্স মাহমুদের নাম। বিষয়টি প্রিন্স মাহমুদের নজরে আসার পরে গেল রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “দুঃখিত, এতো কষ্ট কেন ভালবাসায় আর্ক ব্যান্ডের গান না। এটা ১৯৯৮ সালে রিলিজ হওয়া আমার কথা ও সুরে মিক্সড অ্যালবাম ‘শেষ দেখা’তে হাসান গেয়েছিল।”

রবিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে সংগীতের কালজয়ী গীতিকার প্রিন্স মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই বলতে চাননি। তবে এতটুকু নিশ্চিত করেন যে, সবকিছু জানার পরেও নোবেল ভুল করেছে। প্রিন্স মাহমুদ বলেন, এসব গান নিয়ে নোবেলের সঙ্গে আমার আগেই কথা হয়েছে। সে জানে এগুলো কার গান। আমি তাকে আগেই সবকিছু বলেছি। সে সবকিছু জেনেশুনেই আমার নাম বলেনি।’

এদিকে, প্রিন্স মাহমুদের ফেসবুকে দেয়া ওই পোস্টে সংগীত সংশ্লিষ্ট অনেকেই নোবেলের এমন আচরণের কঠোর সমালোচনা করেছেন। কেউ কেউ তাকে ধুর্ত বলে আখ্যায়িত করেছেন। নাবিল হক নামে একজন নোবেলের কড়া সমালোচনা করে মন্তব্য করেছেন, নোবেল লোকটা চালাক না চতুর। প্রিন্স মাহমুদ ভাইর উচিত হয় নাই সারেগামাপাতে ‘বাবা’ গানে যখন নাম বলে নাই তখন ক্ষমা করে দেওয়া। আমি ১০০% কনফার্ম নোবেল জানে ‘এত কষ্ট কেন ভালবাসায়’ প্রিন্স মাহমুদের সুরে হাসানের গান। পরপর তিনবার বাবা, মা, এত কষ্ট কেন ভালোবাসায়’ তে একই ভুল করছে। সে এত চতুর তার নিজের নতুন গান ‘সুনন্দা’ নামে এই ‘এত কষ্ট কেন’র সাথে যোগ করে হিট করাতে চাচ্ছে।

সংগীতের এক ভক্ত বলেন, জেমস, আইয়ুব বাচ্চু, প্রিন্স মাহমুদ, হাসান সবাই হতে পারে না। কাজেই সীমা লঙ্ঘন করো না। প্রকৃতি সীমা লঙ্ঘনকারীকে সহ্য করেনা।

মাহমুদুল হাসান নাসিম নামে আরেকজন প্রিন্স মাহমুদের পোস্টে লিখেছেন, এতো বড় প্লাটফর্ম, এতো উচ্চ তারকা হতে যাওয়া ও হটসিটে বসা বোদ্ধারা কেউই একটা গানের সৃষ্টার গীতিকার, সুরকার দের নাম একটিবার উচ্চারণ করার নূন্যতম কার্টেসি দেখানোর চর্চাটা করার ইচ্ছা পোষণ করেনা। নতুনেরা আমজনতারা শিখবে কীভাবে? এছাড়া, একটা গানের সাথে বলা তথ্যগুলো সঠিক না ভুল সেটা যাচাইয়েরও সামান্য সময় নেই তাদের। আমাদের প্রিন্স মাহমুদসহ আরো অনেক লিজেন্ডারি গীতিকার, সুরকার যাদের গুরুত্ব কোন কিছুর উপর নির্ভর করেনা। আমাদের মতো গোল্ড ডিগার রা ঠিকই ওনাদেরকে খুঁজে নেন, ভালোবাসা ও শ্রদ্ধা জানান।

রবিউল ইসলাম রিমন নামে একজন একজন লিখেছেন, নিজেই জানে না কার গান গাচ্ছে এত বড় মঞ্চে! এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে! শেইম নোবেল। রবিন নামে আরেকজন লিখেছেন, কুমার বিশ্বজিতের গান ‘যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার’ গাওয়ার সময় ও গীতিকারের নাম ভুল বলেছিল নোবেল।

Tags: নোবেলপ্রিন্স মাহমুদলিড বিনোদনসারেগামাপা
Previous Post

নারীর নেতৃত্বে ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান

Next Post

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকা-সিউল চুক্তি

Next Post

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকা-সিউল চুক্তি

রাজু ভাস্কর্যে নূর হোসেন-ডা. মিলন-জাফর-জয়নাল-দীপালি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT