চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতির জবাব পাওয়ার হিটিং: লড়াইয়ের ভেতর যত লড়াই

আরেফিন আরিফ by আরেফিন আরিফ
1:08 অপরাহ্ন 14, জুলাই 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বিশ্বকাপের সঙ্গে ১৯৯২ বিশ্বকাপের মিল খুঁজে পাওয়া গেছে অনেকই। শিরোপা নির্ধারণ হলে আরেকটা জায়গায়ও মিলে যাবে। ইমরান খানের নেতৃত্বে সেবার বিশ্বকাপের শিরোপা জেতার পথে তিনটি ম্যাচে হেরেছিল পাকিস্তান। এবারও যারা শিরোপা জিতবে, নামের পাশে থাকবে তিনটি পরাজয়ের দাগ!

১৯৯২ সালে বিশ্বকাপ জেতার পথে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও সাউথ আফ্রিকার কাছে হেরেছিল পাকিস্তান। বিশ্বকাপের দ্বাদশ আসরে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড। অন্যদিকে নিউজিল্যান্ড হেরেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে।

রোববারের ফাইনালে লর্ডসের ঐতিহাসিক স্টেডিয়ামে কয়েকঘণ্টা পরই মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ম্যাচে শিরোপার মীমাংসা করে দিতে পারে কয়েকটি ফ্যাক্টর। লড়াইয়ের ভেতরের সেসব লড়াই নিয়েই এই আয়োজন।

বিশ্বসেরা ব্যাটিং বনাম বিশ্বসেরা বোলিং অ্যাটাক
এবারের আসরের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপগুলোর একটি ইংল্যান্ডের। পরিসংখ্যান তাদের এগিয়ে রাখবে শীর্ষেই। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পসরা সাজিয়ে টুর্নামেন্টে রেকর্ড সর্বোচ্চ ৬.৪৩ ইকোনমিতে রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। উইকেটপ্রতি ৪৩.২৬ গড়ে রান তুলেছে স্বাগতিকরা, যেক্ষেত্রে তাদের চেয়ে এগিয়ে কেবল ভারত।

বোলিংয়ে যে নিউজিল্যান্ডই সেরা সেটি নিয়ে কারো আপত্তি থাকার কথা নয়। ওভারপ্রতি মাত্র ৫.০১ রান দিয়েছে কিউইরা। বোলিং গড়ও দুর্দান্ত- ২৭.১২ যেটি আবার টুর্নামেন্টের সর্বোচ্চ।

যদি নিউজিল্যান্ডের ব্যাটিং ও ইংল্যান্ডের বোলিংয়ের তুলনা করা হয় তবে অনেকটাই এগিয়ে থাকবে থাকবে ইংলিশরা। নিউজিল্যান্ডের ওভারপ্রতি রান তোলার হার ১০ দলের মধ্যে নবম এবং ব্যাটিং গড় সপ্তম। সেখানে বোলিং ইকোনমি রেট ও বোলিং গড়েই শুধু নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ইংল্যান্ড।

গতি বনাম পাওয়ার হিটিং
ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লোকি ফার্গুসন- গতির ঝড় তোলার জন্য প্রস্তুত নিউজিল্যান্ডের পেস অ্যাটাক। এই তিন গতিদানবের উপস্থিতিই নিউজিল্যান্ডকে সেরা বোলিং আক্রমণের তকমা দিয়েছে। গতির জবাবে ইংল্যান্ডের রয়েছে পাওয়ার হিটার। ইনিংসের শুরুতে জেসন রয় ও জনি বেয়ারস্টো ঝড় তোলার জন্য প্রস্তুত। গতি আর পাওয়ার হিটিংয়ের শুরুর লড়াই-ই ম্যাচের গতিপথ ঠিক করে দিতে পারে। শেষদিকে জস বাটলার ও ইয়ন মরগানও রয়েছেন টর্নেডো ইনিংস খেলার জন্য।

রয়-বেয়ারস্টো বনাম গাপটিল-নিকোলস
১২৮, ১৬৪, ১২৩ ও ১২৪- বেয়ারস্টো ও রয় একসঙ্গে ইনিংস ওপেন করার সময় সর্বশেষ চারটি জুটি। দুজনের দুর্দান্ত জুটিই ইংল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে তুলেছে। রোববারের ফাইনালে এই জুটিই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। অন্যদিকে সর্বশেষ ৭ ইনিংসে ৭ গড়ে ১, ২, ২৯, ৫, ০, ১২, ০- রান করেছে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। ফাইনালেও যদি একই পথে হাঁটেন দুদলের ওপেনাররা, সেটি ইংল্যান্ডকে এগিয়ে রাখবে শিরোপা জয়ের পথে।

নিউজিল্যান্ডের উইলিয়ামসন-নির্ভরতা এবং ইংল্যান্ডের রুট ফ্যাক্টর
বিশ্বকাপের দ্বাদশ আসরে কেন উইলিয়ামসন ও জো রুট দুজনই রয়েছেন দারুণ ছন্দে। রুট ৫৪৮ এবং উইলিয়ামসন করেছেন ৫৪৯ রান। দুজনের রানের ব্যবধান মাত্র এক। তবে দলের মধ্যে তাদের প্রভাব বিবেচনায় আনলে পার্থক্য বিস্তর। উইলিয়ামসন নিউজিল্যান্ডের ৩০% রানের অবদান রেখেছেন। সেখানে ইংল্যান্ডের রানে রুটের অবদান ২০ শতাংশের কম। উইলিয়ামসন যখন ক্রিজে ছিলেন তখন নিউজিল্যান্ডের ৫৯ শতাংশ রান এসেছে। রুটের ক্ষেত্রে সেটি ৪৭ শতাংশ। ফাইনালে উইলিয়ামসন ও রুট ফ্যাক্টর প্রভাব ফেলতে পারে ফল নির্ধারণেও।

লড়াইটা পেস অ্যাটাকেরও
ইংল্যান্ডের পেস অ্যাটাকও কম শক্তিশালী নয়। এবারের আসরে এখন পর্যন্ত ৬৬ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের পেসাররা। খুব পিছিয়ে নেই ইংল্যান্ডও, ইংলিশ পেসারদের দখলে গেছে ৬৪ উইকেট। দুই দলের দুজন করে খেলোয়াড় কমপক্ষে ১৫ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট এবং ইংল্যান্ডের জফরা আর্চার ও মার্ক উড। লর্ডসে দুদলের পেসাররা পার্থক্য গড়ে দিতে পারেন।

টস ফ্যাক্টর
বিশ্বকাপের ফাইনালে টস এমনিতেই গুরুত্বপূর্ণ। চলতি বিশ্বকাপে আগে ব্যাটিং করে সর্বশেষ ২২ ম্যাচের ১৭টিতেই জয় পেয়েছে দলগুলো। লর্ডসে তো আগে ব্যাটিং করা দলের জয়ের হার শতভাগ! চলতি আসরে লর্ডসে চারটি ম্যাচেই আগে ব্যাটিং করা দল জিতেছে। সবমিলিয়ে বিশ্বকাপের আগের ১১ আসরে সাতবারই আগে ব্যাটিং করা দল জয় পেয়েছে। যদিও ২০১১ সালে ভারত এবং ২০১৫ সালে অস্ট্রেলিয়া রানতাড়া করে শিরোপা জেতে। এই আসরে রান তাড়ার চ্যালেঞ্জ এড়াতে টস হয়ে উঠতে পারে ফলের নিয়ামক।

Tags: ইংল্যান্ড-নিউজিল্যান্ডবিশ্বকাপ ফাইনালবিশ্বকাপ-২০১৯
Previous Post

এবার পাহাড় ধসে প্রাণ গেল স্বামী-স্ত্রী’র

Next Post

প্রশংসা পাচ্ছে শাহানা কাজীর ‘তোমার আনাড়ি’

Next Post

প্রশংসা পাচ্ছে শাহানা কাজীর ‘তোমার আনাড়ি’

এরশাদ-বিদিশা-এ জন্মে আর দেখা হলো না

এ জন্মে আর দেখা হলো না: বিদিশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT