চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমালিয়ায় হোটেলে হামলা: নিহতের সংখ্যা বেড়ে ২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 13, জুলাই 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

সোমালিয়ার দক্ষিণাঞ্চলের একটি অভিজাত হোটেলে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে জনপ্রিয় টিভি সাংবাদিক হোদান নালায়েহ এবং বেশ কয়েকজন বিদেশিও রয়েছেন।

জঙ্গি সংগঠন আল-শাবাব ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে বলে বিবিসি জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও হামলা থেকে রক্ষা পাওয়াদের কয়েকজন জানিয়েছেন, শুক্রবার রাতে গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে এক আত্মঘাতী হামলাকারী কিসমায়ো বন্দরে অবস্থিত আসাসে হোটেলে ঢুকে পড়ে। গাড়িটি হোটেল ভবনের কাছে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়।

এরপরই কয়েকজন বন্দুকধারী হোটেলে ঢুকে গুলিবর্ষণ শুরু করে। এতে ২৬ জন নিহত হন। ওই সময় ৪৩ বছর বয়সী সাংবাদিক নালায়েহ ও তার স্বামী ফরিদও হোটেলে ছিলেন। হামলায় তারা দু’জনই নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম এবং সোমালি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে।

তারা ছাড়াও নিহত বিদেশিদের মধ্যে কেনিয়ার তিনজন, তানজানিয়ার তিনজন, যুক্তরাষ্ট্রের দুইজন এবং বৃটেনের একজন নাগরিক রয়েছেন।

হামরার সময় আসন্ন আঞ্চলিক নির্বাচন উপলক্ষে ওই এলাকার রাজনীতিক ও দলীয় প্রধানরা হোটেলের ভেতর বৈঠক করছিলেন।

হোটেলের নিরাপত্তা কর্মকর্তা আবদি দুহুল বার্তা সংস্থা এএফপি’কে জানান, নিহতদের মধ্যে একজন সাবেক আঞ্চলিক প্রশাসন বিষয়ক মন্ত্রী এবং একজন আইনপ্রণেতা রয়েছেন।

Tags: আত্মঘাতি হামলাআল-শাবাবহোটেলে হামলা
Previous Post

গ্রামের গণিত শিক্ষকের চরিত্রে বেমানান হৃতিক?

Next Post

এতো কাছে, তবু কত দূর!

Next Post

এতো কাছে, তবু কত দূর!

নুসরাত

নুসরাত হত্যা: সাক্ষীদের নিরাপত্তা দেবে পিবিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT