চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুধ নিয়ে গবেষণায় ভয়ঙ্কর বার্তা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:32 অপরাহ্ন 13, জুলাই 2019
in সম্পাদকীয়
A A

খাদ্যে ভেজাল ও ফলমূলে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের ভয়াবহতার বিষয়টি এখন উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ৫২টি ভেজাল বা নিম্নমানের খাদ্যপণ্য বাজার থেকে অবিলম্বে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে অবশ্য কয়েকটি কোম্পানির পণ্য পরবর্তী পরীক্ষায় ‘মান উত্তীর্ণ হয়েছিল’। এর পরিপ্রেক্ষিতে বলতে গেলে প্রায় থমকে গেছে ভেজাল বিরোধী সেই নির্দেশনা।

এবার আরও ভয়ঙ্কর তথ্য দিয়েছেন দুধ নিয়ে গবেষণা করে আলোড়ন সৃষ্টি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. আ ব ম ফারুক। তিনি দ্বিতীয় দফায় পরীক্ষা করে আরো উদ্বেগজনক তথ্য পেয়েছেন।

১৩ জুলাই অধ্যাপক ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপিতে বলা হয়েছে, দ্বিতীয় দফা পরীক্ষায় দুধের নতুন ১০টি নমুনার ১০ টিতেই অ্যান্টিবায়োটিক মিলেছে। ১০টি নমুনার মধ্যে ৩টিতে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে ৪টি, ৬টিতে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে ৩টি এবং ১টিতে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে ২টি। এসব অ্যান্টিবায়োটিকগুলো হলো- অক্সিটেট্রাসাইক্লিন, এনরোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন এবং লেভোফ্লক্স্রাসিন।

এমন তথ্য মানবদেহের জন্য খুবই শঙ্কার বলে আমরা মনে করি। দুঃখজনক হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলোর যথাযথ পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। কিন্তু দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতির বিষয়টি কোনোভাবেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই।

আমরা মনে করি, বাজারে থাকা এসব দুধ নিয়মিতভাবে পরীক্ষার ব্যবস্থা করে সেই অনুযায়ী কঠোর পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট দুধ উৎপাদনকারী কোম্পানিগুলোকে নিজেদের ব্যবস্থাপনাগত দুর্বলতা দূর করে পণ্যের গুণগত মান উন্নত করতে বাধ্য করতে হবে। নয়তো দেশের দুধের মানের উন্নতি ঘটবে না। জনস্বাস্থ্য সুরক্ষায় এমন পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই।

তবে এই পরীক্ষা নিয়ে ইতিপূর্বে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন অধ্যাপক ফারুকের গবেষণা যথাযথ হয়নি দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের পরীক্ষায় এমন উদ্বেগজনক তথ্য এসেছে।

আমরা মনে করি, প্রধানমন্ত্রী নিজে যখন ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে জনস্বাস্থের জন্য উদ্বেগজনক এমন তথ্যকে অস্বীকার কোনো উপায় নেই। বরং এ বিষয়ে প্রয়োজনে আরও উচ্চতর গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা হতে পারে। কোনোভাবেই এ বিষয়ে ছাড় দেয়ার সুযোগ নেই।

জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক এই সমস্যা সমাধানে উদ্যোগী হতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: খাদ্যে ভেজালদুধদুধে অ্যান্টিবায়োটিকনিরাপদ খাদ্যভেজালসম্পাদকীয়
Previous Post

ক্রাইস্টচার্চ হামলা: সেমি অটোমেটিক বন্দুক হস্তান্তর প্রক্রিয়া শুরু

Next Post

বিরোধের গুঞ্জন বাড়িয়ে একাই ফিরলেন রোহিত!

Next Post

বিরোধের গুঞ্জন বাড়িয়ে একাই ফিরলেন রোহিত!

‘ডার্টি ট্রিক্স’ নিয়ে এলেন জেফার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT