চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচে নেমেছেন ইয়ান গৌল্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 06, জুলাই 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইয়ান গৌল্ড। নামটি শুনলেই বাংলাদেশি সমর্থকদের চোখের পর্দায় ভেসে ওঠে ২০১৫ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে সেই ‘নো-বল’ কাণ্ডের কাহিনী। আলিম দারের সঙ্গে মিলে এই ইংলিশ আম্পায়ার একটি সিদ্ধান্ত দিয়ে হয়ে উঠেছিলেন টাইগারপ্রেমীদের চোখের বালি! পরে চার বছর কেটে গেছে। আরেকটা বিশ্বকাপ শেষের পথে। অনেক আলোচনা-সমালোচনার আড়ালের নায়ক গৌল্ডও সিদ্ধান্ত নিয়েছেন থামার।

শনিবার হেডিংলিতে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া ইংল্যান্ড বিশ্বকাপ প্রায় শেষের পথে। বিশ্বকাপের মতো বড় আসরেই অবসরের কথা জানিয়ে দিলেন ৬১ বছর বয়সী গৌল্ড। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শেষেই ইতি টানবেন লম্বা আম্পায়ারিং ক্যারিয়ারের।

ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি গৌল্ডের ক্যারিয়ারের ১৪০তম ওয়ানডে। ৭৪টি টেস্ট পরিচালনার কীর্তিও আছে তার। ক্যারিয়ারে এটি গৌল্ডের চতুর্থ বিশ্বকাপ।

শুধু আম্পায়ার হিসেবেই নয়, খেলোয়াড় হিসেবেও বিশ্বকাপ খেলার কীর্তি আছে গৌল্ডের। ছিলেন ১৯৮৩ বিশ্বকাপে ইংল্যান্ড দলের উইকেটরক্ষক। জাতীয় দলের হয়ে ১৮ ওয়ানডে ও কাউন্টি ক্রিকেটে মোট ৬০০ ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

Tags: ইয়ান গৌল্ডবিশ্বকাপ-২০১৯
Previous Post

হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা 

Next Post

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

Next Post

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

‘আলোচনায় আসার জন্য কেউ চোখ দান করার সিদ্ধান্ত নেবে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT