চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণবিরোধী সরকারের পতন নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 06, জুলাই 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে জনগণকে ঐক্যবদ্ধ করে সর্বোপরি সারা দেশে গণঐক্য গড়ে তুলে গণবিরোধী ও গণতন্ত্র বিনাশী সরকারের পতন নিশ্চিত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেলসহ সকল রাজবন্দীদের নিঃর্শত মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

মির্জা ফখরুল বলেন: ভয়ংকর গণতন্ত্রবিনাশী সরকার মানুষের অধিকার সমূলে কেড়ে নিচ্ছে। এই সরকারকে অপসারণ করতে হলে জনগণের ঐক্যের গণঐক্যের আর কোনও বিকল্প নেই। আজকে সেই গণঐক্য আমাদেরকে সৃষ্টি করতে হবে।

দেশের বিচার বিভাগ সম্পূর্ণ আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে- এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এ কারণেই বিচার বিভাগ থেকে জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের ওপর আমাদের নির্ভর করার কথা, সাধারণ জণগণের নির্ভর করার কথা। কিন্তু এই বিচার বিভাগের কাছে আমরা কোনো বিচার পাই না। এই বিচার বিভাগ সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকার নিয়ন্ত্রণ করছে। সরকার যা নির্দেশ দেয় আদালতও সেই বিচারই করে।

তিনি বলেন: ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় যে বিচার হয়েছে কয়দিন আগে, এটা কখনো কোনো সভ্য সমাজে আইনের ইতিহাসের মধ্যে পড়ে না। এ ধরনের ন্যাক্কারজনক রায় কখনো হতে পারে না। আমরা এই রায়ে হতাশ নই শুধু, বিক্ষুদ্ধও। দেশে এখন ন্যায়বিচার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছে জনগণ।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে দলের মহাসচিব বলেন: আজকে খালেদা জিয়ার মুক্তি আমরা চাচ্ছি এ কারণে যে, তার মামলাগুলো সম্পূর্ণভাবে সাজানো। দ্বিতীয়ত, একই ধরনের মামলায় সরকারের অনুসারীদের জামিন দেয়া হচ্ছে। কিন্তু আমাদেরকে জামিন দিচ্ছেন না। দেশনেত্রীকে জামিন দেয়া হচ্ছে না। এটা সম্পূর্ণভাবে বেআইনি।

তিনি আরো বলেন: আজকে বেগম খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেয়া হয়েছে, একই ধরনের মামলা বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছিলো ১/১১-এর সময়। সেই ১৫টা মামলা তারা খারিজ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। অথচ খালেদা জিয়ার জামিন না দিয়ে তার বিরুদ্ধে উল্টো নতুন করে আরও মামলা যোগ করা হয়েছে।

তিনি বলেন: বেগম খালেদা জিয়ার মুক্তি একটা গণদাবি, সাধারণ মানুষের দাবি, দলমত নির্বিশেষে সবাই বেগম খালেদা জিয়ার মুক্তি চায় এবং গণতন্ত্রের মুক্তি চায়।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের হরতালে বিএনপির সমর্থনের ব্যাখ্যা দিয়ে ফখরুল বলেন: আমরা বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালের হরতালকে আমরা সমর্থন করবো। কারণ এটা জনগণের দাবি। জনগণের সমস্ত দাবিকে আমরা সমর্থন করবো।

Tags: ফখরুলবিএনপিরাজনৈতিক দলহরতাল
Previous Post

নদী দখলমুক্ত করে নদীমাতৃক বাংলাদেশ উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আবারও আন্দোলন

Next Post

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আবারও আন্দোলন

সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর হেরাক্লিয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT