চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঔপনিবেশিক বিফ্রকেস ছেড়ে ভারতের অর্থমন্ত্রীর হাতে ‘বহি-খাতা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 05, জুলাই 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করা হয় শুক্রবার। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বেলা ১১টায় বাজেট পেশ করা শুরু করেন তিনি।

তবে এবারের বাজেটে ইতিহাস রচনা করেন সীতারমন। যতটা না ইতিহাস রচনা, তার চেয়ে বেশি ইতিহাসের পরিবর্তন বলা যায় একে। এদিন সীতারমন বাজেট সংক্রান্ত নথি বহনের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রথা ভেঙে ভারতীয় প্রথা প্রচলন করেন।

সীতারমন ঔপনিবেশিক বিফ্রকেসে করে বাজেটের নথি না বহন করে চাররটি ভাঁজে মোড়ানো লাল কাপড়ে নথি বহন করে সংসদে প্রবেশ করেন। একে বলা হচ্ছে ‘বহি-খাতা’ (খতিয়ান)।

প্রধান অর্থ উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রামানিয়ান ব্রিফকেস থেকে এই লাল কাপড়ে পদার্পনকে সরকার ভারতীয় ঐতিহ্য অনুসরণ করছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, এটি একটি ভারতীয় ঐতিহ্য। এটি পশ্চিমা চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে আসার প্রতীক। এটি শুধু বাজেট নয় কিন্তু ‘বহি-খাতা’।

টাইস অব ইন্ডিয়া জানায়, বাজেট শব্দটি এসেছে ফ্রেন্স ‘বউগেট’ থেকে। যার অর্থ চামড়ার ব্যাগ বা থলে।

ব্যাগ বা ব্রিফকেসে করে বাজেটের নথি বহনের রীতি ভারতে দীর্ঘদিনের। এই ব্রিফকেসে বাজেটের নথিসহ অর্থমন্ত্রী আনুষ্ঠানিক ফটো তুলে থাকেন। কিন্তু এবছরই প্রথম সীতারমন সেই রীতি ভেঙে বহি-খাতার যুগে প্রবেশ করলেন।

বহি-খাতা হলো ভারতীয় ঐতিহ্যবাহী বই সংরক্ষণ রীতি। আবার অনেকে বলেন, এটি হলো হিসাব রাখার রোমান এবং গ্রিক পদ্ধতি।

প্রথাগত বহি-খাতা মূলত সুতি কাপড়ে তৈরি করা হয় এবং নথি আটকে রাখার জন্য হাতে তৈরি সুতা বা নাইলন ব্যবহার করা হয়।

Previous Post

টাইগার শোয়েবের সাজসজ্জা

Next Post

নুসরাতের রিসেপশনে দৃষ্টি কাড়লেন শ্রাবন্তী-রোশান

Next Post

নুসরাতের রিসেপশনে দৃষ্টি কাড়লেন শ্রাবন্তী-রোশান

ফখর ফিরলেও জমে গেছেন ইমাম-বাবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT