চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফী না থাকলেও এগিয়ে যেতে হবে’

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:23 অপরাহ্ন 04, জুলাই 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডস থেকে: প্যাভিলিয়নের বারান্দায় বসে মুগ্ধ নয়নে মাঠের দিকে তাকিয়ে মোহাম্মদ সাইফউদ্দিন। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলার লালিত স্বপ্ন শুক্রবার পূরণ হতে যাচ্ছে এ তরুণের। ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, দেশের জন্য স্মরণীয় করে রাখবেন লর্ডসের ম্যাচটা। পুরো দলই নিশ্চয় চাইবে এমন করেই। এটিই যে মাশরাফী বিন মোর্ত্তজার শেষ বিশ্বকাপ ম্যাচ। হতে পারে শেষ আন্তর্জাতিক ম্যাচও!

ক্রিকেটের মক্কা লর্ডসে পা রাখতেই শোনা গেল ফিসফাস; বিশ্বকাপের মঞ্চ থেকেই ইতি টানতে পারেন মাশরাফী! ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়কের না আসা ও অনুশীলন থেকে নিজেকে গুটিয়ে রাখা সে সম্ভাবনাকে জোরাল করছে তা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেট থেকে একটু দূরে থেকেই হয়ত ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ঢুকে গেছে ভাবনার গভীরে।

টাইগারদের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে আগের ম্যাচেই। পাকিস্তানেরও আশা নেই বললেই চলে। তবুও ম্যাচটা ঘিরে আগ্রহ অনেক, দুই দেশের সংবাদমাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ এই ম্যাচের কাভারেজ। পাকিস্তানি এক সাংবাদিক জানালেন, লর্ডস থেকেই ক্রিকেটকে গুডবাই জানাতে পারেন শোয়েব মালিক। মাশরাফীও কি বেছে নেবেন এই মঞ্চ?

বিশ্বকাপ শুরুর আগে মাশরাফী বলেছিলেন, দেশে ফিরে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে জানাবেন সিদ্ধান্ত। সেটি থেকে সরে এলে ৫ জুলাই থামছে ক্রিকেট যোদ্ধার দেড় যুগের ক্যারিয়ার।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ স্টিভ রোডস এলেও মাশরাফী প্রসঙ্গই বড় হয়ে সামনে উঠল। বিশ্বকাপে মাশরাফীর শেষ ম্যাচের আগে পুরো ড্রেসিংরুমের আবহ কেমন?

‘সতীর্থরা মাশরাফীকে অবিশ্বাস্যরকমের সম্মান করে। আমি তাকে প্রায়শই যোদ্ধা বলি, দলের জন্য যুদ্ধ করে সেজন্য লোকেরা তাকে সম্মান করে। ড্রেসিংরুমের খেলোয়াড়রা তাকে ভালোবাসে। সে জানিয়ে দিয়েছে এটিই শেষ বিশ্বকাপ। স্বাভাবিভাকেই তাকে এটি আবেগতাড়িত করবেই।’

‘বিশ্বকাপের শেষ ম্যাচ নিয়ে আমরা মাশরাফী মানসিক অবস্থাটা বুঝি এবং সম্মান করি। তারপরও আমাদের ক্রিকেটে মনোযোগ দেই। আশা করি, বিশ্বকাপে ছেলেরা ভালো খেলে তার শেষ ম্যাচটি সঠিকভাবে সম্মান দেবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ম্যাচটিতে মনোনিবেশ।’

বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় সপ্তাহখানেকের একটি সফর হতে পারে বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে আলোচনা অনেকটা এগিয়েছে। সেই সফরে কি মাশরাফীকে পাওয়ার কোনো আশা দেখেন কোচ?

‘মাশরাফী আমাদের নেতা। সে শ্রীলঙ্কার বিমানে উঠলে সেটি হবে দারুণ ব্যাপার। যদি সে অন্যরকম কিছু ভাবে, সেটাও ভালো। এগিয়ে যেতে হবে। জীবন এরকমই। সে আমাদের সঙ্গে থাকলে অসাধারণ ব্যাপার। সেটিকে বিবেচনায় নিয়েই শ্রীলঙ্কায় ম্যাচ জিততে হবে। সে না থাকলেও এগিয়ে যেতে হবে।’

Tags: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
Previous Post

ক্রিকেটারদের হৃদয়কে কেন রক্তাক্ত করা?

Next Post

রাকসু নির্বাচন: ছাত্র হলগুলোতে অনুকূল পরিবেশ নেই!

Next Post

রাকসু নির্বাচন: ছাত্র হলগুলোতে অনুকূল পরিবেশ নেই!

‘৫০০-৬০০’ রানের রাস্তা জানেন না সরফরাজ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT