চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তবিহঙ্গের ‘অমৃতের সন্ধানে’ নাটক থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 05, জুলাই 2019
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A

কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে উদ্যমী ও সংস্কৃতিমনস্ক কিছু বাঙালি তরুণ-তরুণীদের নিয়ে মুক্তবিহঙ্গের পথ চলা শুরু।

নাটকসহ বাংলা সংস্কৃতির বিভিন্ন মাধ্যম নিয়ে চর্চা এবং এর মাধ্যমে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে জনসচেতনতা তৈরী-মূলত এই উদ্দেশ্যেই মুক্তবিহঙ্গ শুরু থেকে কাজ করে যাচ্ছে। বিগত তিন বছরে তারা একে একে সফলভাবে মঞ্চায়িত করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নৃত্যনাট্য শ্যামা, ফরাসি নাট্যকার ইউজিন আইনেস্কোর ‘লিডার’ ও মলিয়ের এর ‘জর্জ দাঁদ্যা’। মুক্তবিহঙ্গের পরিবেশনায় ভিন্ন আঙ্গিকের এই নাটকগুলো ক্যালগারির নাট্যানুরাগী দর্শক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

এই আয়োজনগুলো থেকে প্রাপ্ত সকল অর্থ তারা ঢাকায় অবস্থিত মায়ের আঁচল নামক একটি পথশিশু সংস্থায় দান করে। অটিজম কি এবং এ বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধি – এই উদ্দেশ্যটিকে সামনে নিয়ে মুক্তবিহঙ্গ এ বছর ‘অটিজম ক্যালগারি’ র সহযোগিতায় একটি সেমিনারের আয়োজন করে, পাশাপাশি ক্যালগাররি রেড এফ.এম রেডিও স্টেশনে ঘন্টাব্যাপী এক আলোচনায় অংশ নেয় ।

সেই সাথে অন্যান্য বছরের মতো তাদের মূল আয়োজন মঞ্চ নাটকের জন্য তারা বেছে নেয় বিখ্যাত লেখক ফ্রান্জ কাফকার অমর সৃষ্টি ‘মেটামরফসিস’ অবলম্বনে শ্রী অসীম দাস সম্পাদিত ‘অমৃতের সন্ধানে’। নাটকটি দর্শর্নীর বিনিময়ে এই পরিবেশনা থেকে প্রাপ্ত সকল অর্থ তারা ঢাকায় অবস্থিত একটি অটিজম সেন্টারে দান করে।

ঢাকায় মুক্তবিহঙ্গের প্রতিনিধি ডক্টর সুফিয়া ইসলাম ‘অটিজম সেন্টার’ কে পঞ্চাশ হাজার টাকার একটি চেক তুলে দেয়ার সময় এক সাক্ষাৎকারে জানান “মুক্তবিহঙ্গ কে অশেষ ধন্যবাদ এরকম একটি মহতী উদ্যোগ নেয়ার জন্য, সুদূর প্রবাসে অবস্থান করেও বাংলাদেশের অটিস্টিক শিশুদের জন্য তাদের এই প্রয়াস সত্যিই হৃদয়স্পর্শী”

মুক্তবিহঙ্গের সহ-প্রতিষ্ঠাতা অভিজিৎ সাহা জানান এরকম একটি উদ্যোগ এর সঙ্গে জড়িত থাকতে পেরে তিনি অত্যন্ত গর্বিত, একটি একান্ত আলাপচারিতায় মুক্তবিহঙ্গের প্রতিষ্ঠাতা-পরিচালক জাহিদ হক উত্তরোত্তর আরো ভালো মানের নাটক প্রযোজনা এবং এর মাধ্যমে বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা তৈরি নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

ক্যালগারির সাংস্কৃতিক অঙ্গনে মুক্তবিহঙ্গ একটি জনপ্রিয় ও প্রতিষ্ঠিত নাম, নাট্যচর্চার মাধ্যমে প্রবাসে বাংলা সংস্কৃতির এই সুবাতাসকে তারা আরো বেগবান করবেন-এমন আশা করা যেতেই পারে।

Tags: মঞ্চনাটকমুক্তবিহঙ্গসাংস্কৃতিক অঙ্গন
Previous Post

নাটোরে ট্রলি চাপায় শিশু নিহত

Next Post

অনলাইনে ‘পরী’

Next Post

অনলাইনে ‘পরী’

হাইকোর্ট মন্তব্য করতেই পারে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT