চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ ও গোলাগুলিতে আহত ৭০

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
9:02 অপরাহ্ন 03, জুলাই 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

খাবারের দোকানে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, প্রক্টরিয়াল টিমের সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৭০ জন আহত হয়েছে। গুরুতর আহত হয়েছে প্রায় ৩০ জন।

বুধবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের শিক্ষার্থীদের মাঝে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলার একটি দোকানে বসে চা পান করছিলেন মওলানা ভাসানী হলের ৪৫তম আবর্তনের ছাত্র সৌরভ কাপালি। এ সময় সেই দোকানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৬তম আবর্তনের দু’জন শিক্ষার্থী দ্বীপ বিশ্বাস ও আলিফ আফসান দ্বীপ মিষ্টি খেতে যান। মিষ্টি খাওয়ার সময় সৌরভ কাপালির সঙ্গে বঙ্গবন্ধু হলের ওই দুই শিক্ষার্থীর ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সৌরভ বঙ্গবন্ধু হলের দুই শিক্ষার্থীকে থাপ্পড় দেয়। এ সময় তিনজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনার কিছুক্ষণের মধ্যে সেখানে মওলানা ভাসানী হলের ১০-১৫ জন শিক্ষার্থী উপস্থিতে হয়ে বঙ্গবন্ধু হলের ওই দুই শিক্ষার্থীকে মারধর করেন। তখন বটতলায় উপস্থিত দুই হলের শিক্ষার্থীরা এগিয়ে এলে উভয় হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ ঘটনার জেরে কিছুক্ষণের মধ্যে দুই হল থেকে শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে বের হয়ে আসেন। বেলা আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে প্রায় ১০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৩ তম আবর্তনের হাবিবুর রহমান লিটন ও শাখা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক রাকিবুল হাসান শাওনসহ কয়েকজন ভাসানী হলের শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এক পর্যায়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে মারামারির এক পর্যায়ে ভিডিও করার কারণে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভোরের কাগজের প্রতিনিধিকে হেনস্তা করে মওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা। পরে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে।

এ ঘটনায় প্রক্টরিয়াল টিম এবং নিরাপত্তা শাখার কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ থামাতে গিয়ে সহকারী প্রক্টরিয়াল টিমের তিন সদস্য অধ্যাপক হাবিবুর রহমান, প্রভাষক মহিবুর রউফ শৈবাল ও সহকারী অধ্যাপক মেহেদী ইকবাল আহত হন।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা যায়, ঘটনায় আহত প্রায় ৬০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরতর আহত প্রায় ৩০ শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘বটতলায় ছোটখাটো বিষয় নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা শুরু হয়। পুলিশের সহযোগিতায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। তবে আরও সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে। পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে।’

Tags: জাবি
Previous Post

হজযাত্রীরা যেন প্রতারণা ও ভোগান্তির শিকার না হন

Next Post

প্রতি বছরই বাজেটে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ থাকে: মোশাররফ হোসেন

Next Post

প্রতি বছরই বাজেটে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ থাকে: মোশাররফ হোসেন

ইংলিশ রেকর্ডে বিশ্বকাপে অনন্য আর্চার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT