চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌশিক গাঙ্গুলির ‘লক্ষ্মী ছেলে’ উজান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 03, জুলাই 2019
in বিনোদন
A A

বর্তমান সময়ে কলকাতা সিনেমার রুচি বদলে দিয়েছেন যে কজন নির্মাতা, তাদের মধ্যে অন্যতম একজন হিসেবে মনে করা হয় কৌশিক গাঙ্গুলিকে। এই নির্মাতার পরবর্তী ছবির নাম ‘লক্ষ্মী ছেলে’। ‘লক্ষ্মী ছেলে’ ছবিটির মধ্য দিয়ে প্রথমবারের মত একসঙ্গে কাজ করতে যাচ্ছেন কৌশিক গাঙ্গুলি ও তার ছেলে অভিনেতা উজান গাঙ্গুলি।

সোমবার নিজেদের ফেসবুক পেজে নতুন ছবি ‘লক্ষ্মী ছেলে’র ঘোষণা দিয়েছেন উইনডোজ প্রোডাকশন। মূল চরিত্রে অভিনয় করবেন উজান। তবে ছবির বাকি কাস্টিং, শুটিং অথবা গল্প, সবটাই গোপনে রেখেছেন পরিচালক-প্রযোজক জুটি।

পোস্টার উদ্বোধনী অনুষ্ঠানের একপর্যায়ে কৌশিক বলেন যে, “আসলে এখন বুঝতে পারছি কেন একজন ডাক্তার তার নিজের সন্তানের অপারেশন করতে পারেন না। কেন তারা বলেন তাদের হাত কাঁপছে! আমি আমার কর্মজীবনে কখনোই এত সময় নিয়ে কোন চিত্রনাট্য লিখিনি, যেটা আমি ‘লক্ষ্মী ছেলে’র ক্ষেত্রে লিখেছি।”

উইনডোজ প্রোডাকশনের সঙ্গে কৌশিক গাঙ্গুলির এটাই প্রথম কাজ হলেও উজান এবিষয়ে আগে থেকেই অভিজ্ঞ। কারণ এই প্রোডাকশনের আগের ছবি ‘রসগোল্লা’তে ডেবিউ করেছিলেন তিনি। পাভেলের পরিচালনার সেই ছবিতে নবীন ময়রার চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছিল।

‘লক্ষ্মী ছেলে’ ছবিটির প্রযোজনায় থাকছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ‘উইনডোজ প্রোডাকশন’। বাবা-ছেলের জুটি যে দর্শকদের দারুণ কিছু উপহার দিবে এ ব্যাপারে নিশ্চিত কৌশিক গাঙ্গুলির ভক্তরা।

Tags: কৌশিক গাঙ্গুলীলিড বিনোদন
Previous Post

অনলাইন ট্রাভেলে গ্রাহকপ্রিয়তায় হালট্রিপের ২ বছর

Next Post

সিয়ামের ‘সোনার ডিম পাড়া ডিরেক্টর’ অমিতাভ!

Next Post

সিয়ামের ‘সোনার ডিম পাড়া ডিরেক্টর’ অমিতাভ!

ভারত-বাঁধ ভেঙে নিহত-তীব্র বর্ষণ

ভারতে তীব্র বর্ষণে বাঁধ ভেঙে নিহত ৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT