চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দেবে স্যামসাং টেক একাডেমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 30, জুন 2019
in তথ্যপ্রযুক্তি
A A

শিশুদের জন্য স্যামসাং বাংলাদেশ তাদের জুনিয়র সফটওয়্যার একাডেমিতে আয়োজন করেছে দ্বিতীয় ব্যাচের আইটি প্রশিক্ষণ। প্রতিষ্ঠানটি তাদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণ পরিচালনা করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ব্যাচের সাফল্যের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ব্যাচের কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীরা স্যামসাংয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) ইনস্টিটিউট থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।

জুনিয়র সফটওয়্যার একাডেমিতে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৩০জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী নির্বাচনে স্যামসাং বাংলাদেশকে সহায়তা করেছে এডুকো এবং এসওএস নামের দুটি স্বীকৃত অলাভজনক প্রতিষ্ঠান।

এতে বলা হয়েছে,  এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছ, শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান সহজতর করা যেনো তথ্যপ্রযুক্তি বিষয়ের ওপর তাদের আগ্রহ বাড়ে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতে-কলমে কোডিং, প্রোগ্রামিং, মাইক্রোসফট অফিস, অ্যান্ড্রয়েড ওপেন সোর্স সিস্টেম, কম্পিউটার ও ইন্টারনেট সংক্রান্ত প্রাথমিক শিক্ষাসহ অন্যান্য আরো অনেক প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।

এছাড়া স্যামসাংয়ের ইতিহাস, স্যামসাং পণ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে শিক্ষার্থীরা। সফটওয়্যার ডেভেলপ করতে বেসিক কোডিং ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের শিক্ষার প্রতিফলন ঘটাতে পারবে।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইয়ুন বলেন, “বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো এই কর্মশালার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এখান থেকে অর্জন করা জ্ঞান ভবিষ্যত শিক্ষাগ্রহণে শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি তাদের মাঝে প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করার ইচ্ছাশক্তি তৈরি করবে।”

তিনি আরও বলেন, ‘‘আমরা ভবিষ্যতে বাংলাদেশকে টেক জায়ান্ট হিসেবে পরিচিতি পেতে সহায়তা করতে চাই এবং যার শুরু হবে শিশুদেরকে নিয়ে। আমরা বিশ্বাস করি, আজকের শিশুরাই ভবিষ্যতে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Tags: স্যামসাং
Previous Post

বিশ্বের প্রথম কোরআনিক পার্ক

Next Post

‘আমির-সালমান ছাড়া আন্দাজ আপনা আপনা-এর সিকুয়েল সম্ভব নয়’

Next Post

'আমির-সালমান ছাড়া আন্দাজ আপনা আপনা-এর সিকুয়েল সম্ভব নয়'

শেখ হাসিনার ট্রেন সফরে বোমা-গুলির মামলায় ৩০ আসামির জামিন নামঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT