চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এএফসি কাপে আবাহনীর ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 26, জুন 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাস ডাকছিল। প্রয়োজন ছিল কেবল একটি জয়ের। ড্র হলেও চলতো। তবে আবাহনী জিততেই পছন্দ করেছে! এএফসি কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের চ্যাম্পিয়ন মির্নাভা পাঞ্জাবকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের জায়ান্টরা।

মিনার্ভা পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি কাপের নকআউটে উঠেছে আবাহনী।

শুধু আবাহনীর নিজেদেরই নয়, এই জয়ে সমৃদ্ধ হল বাংলাদেশের ফুটবল ইতিহাসও। এশিয়ার ইউরোপা লিগখ্যাত টুর্নামেন্টের নকআউটে প্রথমবারের মতো পা পড়ল কোন লাল-সবুজের ক্লাবের।

রাজীব গান্ধী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মির্নাভার সঙ্গে আবাহনীর। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের ধার বেশি ছিল আকাশী-নীলদেরই। সেই শক্তি দিয়েই ম্যাচের অতিরিক্ত তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি এনে দেন আফগান ডিফেন্ডার মাশিহ সাইঘানি।

বুধবারের এই ম্যাচে ড্র হলেও চলতো আবাহনীর। দুইয়ে থাকা চেন্নাইয়িন এফসি নেপালের মানাং মার্সিয়াংদির মাঠে ৩-২ গোলে জয় পেলেও পিছিয়ে ছিল গোল ব্যবধানে। ৬ ম্যাচে চেন্নাইয়িনের পয়েন্ট ১১। সমান ম্যাচে আকাশী-নীলদের ১৩। গ্রুপপর্বের কেবল একটিতে হেরেছে আবাহনী, সেটি চেন্নাইয়িনের বিপক্ষেই। বাকি পাঁচ ম্যাচের জয় পেয়েছে চারটিতে, ড্র একটি।

Tags: আবাহনী লিমিটেডএএফসি কাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

শতবর্ষী নারীর বিরুদ্ধে অস্ত্র মামলা বনাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নিকটাত্মীয়

Next Post

বিপর্যয় কাটিয়ে কৃষিকে লাভজনক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

Next Post

বিপর্যয় কাটিয়ে কৃষিকে লাভজনক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের উচিৎ কাঠামো তৈরি করা: শাইখ সিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT