চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদক কর্মকর্তাকে শোকজের আসল কারণ কী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 26, জুন 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

দুর্নীতি দমন কমিশনের একটি চিঠিকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রতিবাদের মুখে এক দুদক কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হলেও নোটিশের ভাষ্য বলছে, চিঠিটি বরং সাংবাদিকদের আকাঙ্খার বিপরীতেই গিয়েছে।

বাংলা ট্রিবিউনের এক সাংবাদিককে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে যে চিঠি লেখা হয়েছিল তাতে বলা হয়, ‘অন্যথায় আইনানুগ কার্যধারা গ্রহণ করা হবে’। কিন্তু, এটিএন নিউজের সাংবাদিককে পাঠানো চিঠিতে আইনানুগ কার্যধারা গ্রহণের বিষয়ে কিছু বলা হয়নি।

সাংবাদিকদের আপত্তির কারণ ছিল মূলত ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ারকে তথ্যের জন্য সমন পাঠানোর চিঠিতে ওই ‘অন্যথায় আইনানুগ কার্যধারা গ্রহণ করা হবে’র বিষয়ে।

ওই আপত্তি বিবেচনায় নিয়ে দুদক তার পরিচালক শেখ মো. ফানাফিল্যাহকে যে কারণ দর্শানো নোটিশ দিয়েছে তার ভাষা বলছে, তাকে শো-কজ করা হয়েছে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনের কাছে পাঠানো চিঠিতে কেন ‘অন্যথায় আইনানুগ কার্যধারা গ্রহণ করা হবে’ লেখা হয়নি সে কারণে।

একে শো-কজের নামে চালাকি কি না সে প্রশ্ন তুলেছেন বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন: ওই শোকজের কপিটি আমার হাতে এসেছে। শোকজ করেছেন দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো.জহির রায়হান। আর তাতে দেখা যায় দীপু সারোয়ারকে দেয়া চিঠিতে, ‘অন্যথায় আইনানুগ কার্যধারা গ্রহণ করা হবে’ লেখার জন্য শেখ মো. ফানাফিল্যাহকে শোকজ করা হয়নি।

হারুন লিখেছেন: একই ঘটনায় এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে দেয়া নোটিশে ‘অন্যথায় আইনানুগ কার্যধারা গ্রহণ করা হবে’ কেন লেখা হয়নি সে কারণে শোকজ করা হয়েছে। শোকজে আরো বলা হয়েছে ইমরান হোসেন সুমনকে দেয়া নোটিশে ‘আইনানুগ কার্যধারা গ্রহণের’ কথা না লিখে দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যাহ দায়িত্বে অবহেলা, অদক্ষতার পরিচয় দিয়েছেন। যা অসদাচরণের সামিল।

তাই ‘খুশি হওয়ার কোনো কারণ নেই’ উল্রেখ করে হারুন উর রশীদ লিখেছেন: এখন এটা স্পষ্ট যে দীপু সারোয়ারকে দেয়া নোটিশ প্রত্যাহার করেনি দুদক। তারা মনে করছে ওই নোটিশ ঠিক আছে। বরং ভুল করেছে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে দেয়া নোটিশে ‘অন্যথায় আইনানুগ কার্যধারা গ্রহণ করা হবে’ না লিখে।

“তাহলে কি ‘অন্যথায় আইনানুগ কার্যধারা গ্রহণ করা হবে’ লাইনটি যোগ করে সুমনকে আবারো নোটিশ দেয়া হবে?” বলে প্রশ্ন রেখেছেন হারুন উর রশীদ।

Tags: দুদকদুর্নীতি দমন কমিশনবাংলা ট্রিবিউন
Previous Post

‘বিশ্বের সেরা রেস্তোরাঁর’ সম্মাননা পেয়েছেন মিরাজুর

Next Post

‘বিসিবির সমালোচনাতেই সাকিবের এই পারফরম্যান্স!’

Next Post

‘বিসিবির সমালোচনাতেই সাকিবের এই পারফরম্যান্স!’

অনুসন্ধানী সাংবাদিকতাকে কি প্রতিপক্ষ ভাবছে দুদক?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT