চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার অনেক টাকা নেই, কিন্তু ভালো কিছু ভক্ত আছে: ফারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 25, জুন 2019
in বিনোদন
A A

প্রিয় তারকার সান্নিধ্য ও সমর্থন পেতে ভক্তরা অনেক কিছুই করে থাকেন। জন্মদিনে পোস্টার ছাপানো থেকে শুরু করে অতীতে অনেক ভক্তদের তাদের প্রিয় তারকার নামে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড তুলতেও দেখা গেছে। ভক্তদের এমন বিস্ময়কর কাণ্ডকীর্তি কয়েকবছর আগেও খুব বেশি পৌঁছাতো না তারকার কাছে।

কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। ভক্তদের তার প্রিয় তারকার কাছে আসার সেতু তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ভক্তরা সেখানে যুক্ত থেকে নিয়মিত আপডেট পান তারকার। এমনকি লাখো ভক্ত প্রিয় তারকার নামে গ্রুপের মাধ্যমে যুক্ত থাকতে পারেন। অভিনেত্রী শবনম ফারিয়ার ভক্তদের শবনম ‘ফারিয়া ফ্যানস ক্লাব’ নামে একটি গ্রুপ রয়েছে। আর এই গ্রুপটিই সম্প্রতি জড়ো করেছে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফারিয়ার ভক্তদের।

সেই গ্রুপটির কিছু সদস্য তাকে নিয়ে প্রথম ‘গেট টুগেদার’ করলো। রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় ভক্তদের এমন আয়োজনে উপস্থিত হন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী। ভক্তদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে, তাদের সাথে সেলফি তুলেন ফারিয়া। শুধু তাই নয়, সবশেষে তাদের সাথে রাতের খাবারও শেয়ার করেন তিনি। এতো ব্যস্ততার মাঝেও সময় দেয়ায় উচ্ছ্বসিত তার ভক্ত অনুরাগী সকলে।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে ফারিয়া বলেন, ফ্যানস ক্লাবটির একবছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে। তখনই গেট টুগেদারের কথা ছিল। কিন্তু ঈদের নাটকের ব্যস্ততায় সম্ভব হয়নি। তাই সোমবার (২৪ জুন) করে ফেললাম। আমি অভিভূত। আমার প্রতিটি কাজ তারা দেখে। আমার ফ্যানস ক্লাবে প্রতিটি কাজের ভালো মন্দ দিক তারা আলোচনা করে। এ বছর মেরিল প্রথম আলো সম্মাননা পেয়েছিলাম। তখন ওরা ভীষণ খুশি হয়েছিল।

তিনি বলেন, চট্টগ্রাম, সন্দীপসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ওরা এসেছে। নিজেদের টাকা দিয়ে গেট টুগেদার আয়োজন করেছে। ওরা নিজেরাই উদ্যোগ নিয়েছে। ওখানে যাওয়ার পর আমি সারপ্রাইজড হয়েছি। আগেও বলেছি, এখনোও বলছি, আমার অনেক টাকা নেই, কিন্তু ভালো কিছু ফ্যান আছে।

Tags: অভিনেত্রীআয়নাবাজিদেবীফেসবুকফ্যানস ক্লাবলিড বিনোদন
Previous Post

বিএনপি এখন আর ইভিএম নিয়ে প্রশ্ন করবে না: তথ্যমন্ত্রী

Next Post

ভুট্টোর বিলাসবহুল বাড়ি ফিরে পাওয়ার আবেদন খারিজ

Next Post

ভুট্টোর বিলাসবহুল বাড়ি ফিরে পাওয়ার আবেদন খারিজ

করোনা

তিতাস গ্যাসের এমডিসহ তিন জনকে হাইকোর্টে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT