চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ম্যাচেও সেরাটা চান সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 পূর্বাহ্ন 25, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
গত বিশ্বকাপে সোনালী মুহূর্তে

গত বিশ্বকাপে সোনালী মুহূর্তে

সময়টা স্বপ্নের মতো কাটছে সাকিব আল হাসানের। ছয় ইনিংসে দুটি সেঞ্চুরি, তিন হাফসেঞ্চুরি এবং একটি চল্লিশোর্ধ্ব ইনিংস। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান, সঙ্গে নামের পাশে ১০ উইকেট। বাংলাদেশের তিনটি জয়েই সেরা খেলোয়াড় হয়েছেন। একের পর এক রেকর্ড-কীর্তি গড়ে চলেছেন। ইংল্যান্ড বিশ্বকাপ দু’হাত ভরে দিচ্ছে তাকে।

সোমবার আফগানিস্তানের বিপক্ষেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার। তার নৈপুণ্যে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। তাকে নিয়ে তো কথা হচ্ছেই, ম্যাচ শেষে তাই হয়ত পার্শ্বনায়ক মুশফিকের দায়িত্বশীল ইনিংসের প্রশংসার দায়িত্ব কণ্ঠে তুলে নিলেন সাকিব। অবশ্য মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক মাশরাফীও।

সাউদাম্পটনে ৬২ রানে জয়ের ম্যাচে সাকিব ৫১ রান করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট নিয়েছেন। হয়েছেন ম্যাচসেরা। যেভাবে আলো ছড়াচ্ছেন, রহস্যটা কী? তাতে বিশ্বমঞ্চে পারফর্ম করতে নিজেকে সেরা উপায়ে প্রস্তুত করেছেন বলে মনে করিয়ে দিলেন টাইগার অলরাউন্ডার।

‘বিশ্বকাপের আগে আমি অনেক কঠিন পরিশ্রম করেছি। ভালোভাবে প্রস্তুত ছিলাম। অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুতি নিয়েছিলাম। এটির প্রতিদানও পাচ্ছি।’

‘হ্যাঁ, এই বিশ্বকাপে দারুণ কিছু হচ্ছে। সৌভাগ্যবশত আমরা শুরুটা দারুণ করেছি। যে কারণে সমর্থকরা পাশে রয়েছে। ৫ উইকেট আমাকে অনেক আনন্দ দিয়েছে। তবে ফিফটির জন্য সত্যিই অনেক কষ্ট করতে হয়েছে।’ ম্যাচসেরার পুরস্কার নিতে এসে এভাবেই বলেছেন সাকিব।

তখনই মুশফিকের প্রশংসা করে বলেছেন, ‘মুশফিক গুরুত্বপূর্ণ নক খেলেছে। তাকে ছাড়া আমরা এতো রান করতে পারতাম না। আমরা জানতাম তাদের (আফগান) তিন স্পিনারের কারণে ব্যাটিংটা কঠিন হবে। সুতরাং, দলীয় প্রচেষ্টার প্রয়োজন ছিল।’

সামনে আরও দুটি নকআউট ম্যাচ। সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে তাতে জয়ের বিকল্প নেই। সাকিব সেই বড় দুই ম্যাচেও সেরাটাই দিতে চান, ‘অবশ্যই (ভালো পারফরম্যান্সের ধারা) অব্যাহত রাখতে চাই। ভারত ও পাকিস্তানের বিপক্ষে আমাদের পরবর্তী দুটি ম্যাচ বিগ ম্যাচ।’

Tags: বাংলাদেশ-পাকিস্তানবাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
Previous Post

সমর্থকদের নিয়ে যা বললেন মাশরাফী

Next Post

আফগান অধিনায়ক বলছেন, সাকিবকে ক্রেডিট দিতেই হবে

Next Post

আফগান অধিনায়ক বলছেন, সাকিবকে ক্রেডিট দিতেই হবে

শাওমির নতুন ব্যান্ড ৮ দিনে বিক্রি হলো ১০ লাখ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT