চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলওয়ের পুরাতন অবকাঠামো সংস্কার জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:31 অপরাহ্ন 24, জুন 2019
in সম্পাদকীয়
A A

দেশে বড় ধরণের রেল দুর্ঘটনা প্রত্যক্ষ করলো দেশবাসী। রোববার রাতে কুলাউড়ায় ব্রিজ ভেঙে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ১টি বগি খালে পড়ে এবং আরও কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস রোববার রাত পৌনে ১২টার দিকে বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে ইসলামাবাদ এলাকায় পৌছলে পেছন দিকের বগিতে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণের মধ্যে সামনে বড়ছড়া ব্রীজ ভেঙ্গে নীচে ১টি বগি পড়ে যায়। আরো ৩টি বগি ব্রীজের পাশে উল্টে দুমড়েমুচড়ে পড়ে। অন্য আরো দুটি বগি লাইনচ্যুত হয়। ঢাকা-সিলেট মহাসড়ক বেশ কিছুদিন হলো বন্ধ থাকায় রেলপথে অতিরিক্ত চাপ ছিল বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

ঘটনার পরপরই যথারীতি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজও শুরু হয়েছে। দ্রুতই হয়তো রেল চলাচল স্বাভাবিক হবে। কী কারণে এই ধরণের দুর্ঘটনা ঘটলো তা নিয়েও সংবাদ প্রকাশ ও সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।

যুগ যুগ ধরে অজ্ঞাত কারণে দেশে একটি ব্যবস্থা প্রচলিত, কোনো দুর্ঘটনা বা বড় কিছু না ঘটলে আমাদের অবহেলিত খাত ও সমস্যাগুলো চেনা যায় না। কুলাউড়ায় রেল দুর্ঘটনার পরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভেঙে পড়া সেই রেল-সেতুর যেসব ছবি প্রকাশ পেয়েছে, তা রীতিমতো ভয়াবহ! ভাঙাচোড়া স্লিপার, স্লিপারে কোনো নাটবল্টু-পেরেক নেই, এতো বছর ওই সেতু কীভাবে টিকে ছিল তা নিয়েও আলোচনা-সমালোচনা করছেন অনেকে।

সড়ক ও নৌপথের তুলনায় রেলপথ অনেক কম দুর্ঘটনা প্রবণ ও ট্র্যাফিক জ্যামের প্রকোপ কম বলে রেল জনগণের কাছে বেশ প্রিয়। তারপরেও ২০১৮ সালে রেলপথে ৩৭০টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ২৪৮ জন আহত হয়েছে। ব্রিটিশ আমলে গড়ে ওঠা তৎকালীন রেল অবকাঠামোর ধারাবাহিকতায় আজকের রেল অবকাঠামোর রয়েছে ২৮৭৭.১০ কিমি রুট, যা দিন দিন বাড়ছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে। গত অর্থবছরে রেলখাতে ব্যয় ধরা হয়েছিল ১১ হাজার ১৫৫ কোটি টাকা। রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এ অর্থ ব্যয় হয়েছে। ২০১৯-২০ এর প্রস্তাবিত বাজেটে ১ হাজার ৪৪৪ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে মোট ১২ হাজার ৫৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। রেলকে জনপ্রিয় ও জনবান্ধব করতে এই টাকায় নতুন নতুন বগি-ইঞ্জিন কেনাসহ নানা ব্যয় খাত অপেক্ষা করছে।

কুলাউড়ায় যে সেতুতে রেল দুর্ঘটনা ঘটেছে, ওইরকম সেতু দেশে আরও আছে বলে আমাদের ধারণা। নতুন নতুন প্রকল্পে খরচের পাশাপাশি রেলওয়ের পুরাতন অবকাঠামোগুলোর সংস্কার জরুরি বলে আমরা মনে করি। তাহলে হয়তো ভবিষ্যতে আরো জনপ্রিয় হবে রেল এবং দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা কমে আসবে।

Tags: রেল দুর্ঘটনা
Previous Post

কঠিন চ্যালেঞ্জই দিলো টাইগাররা

Next Post

ড. সেরাজের দাফন সম্পন্ন

Next Post

ড. সেরাজের দাফন সম্পন্ন

হত্যার মতো ঘটনায় রাজনীতি করা ঠিক নয়: সিপি সিং 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT