চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেহরক্ষীর গুলিতে নিহত ইথিওপিয়ার সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 23, জুন 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইথিওপিয়া-সেনাপ্রধান নিহত

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সিয়ারে মেকোনেন।

ইথিওপিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা এলাকার প্রশাসনের বিরুদ্ধে একটি অভ্যুত্থানের চেষ্টা ঠেকানোর কাজ করার কারণে জেনারেল মেকোনেন ও তার আরেক ঘনিষ্ঠ সহযোগী কর্মকর্তা জেনারেল গেজাই আবেরাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।

হামলাকারী দেহরক্ষীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রায় কাছাকাছি সময়ে আমহারাতে সেখানকার গভর্নর আমবাচিউ মেকোনেন এবং তার এক সিনিয়র উপদেষ্টা এজেজ ওয়াসিকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে বিবিসি। ওই হামলায় আঞ্চলিক অ্যাটর্নি জেনারেল আহত হয়েছেন।

এ ঘটনায় আপাতত লাকে আয়ালিউকে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আবি আহমেদ রোববার সেনাবাহিনীর পোশাক পরে জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এক ভাষণে তথ্যগুলো নিশ্চিত করেন। তিনি শনিবার হওয়া এ হামলার তীব্র নিন্দা জানান।

বিবিসি জানায়, গত কয়েক বছর থেকেই আমহারা এবং এর আশপাশের অঞ্চলগুলোতে জাতিগত সহিংসতা চলছে। এর মাঝেই আমহারার প্রশাসনের বিরুদ্ধে অভ্যুত্থান চালানোর চেষ্টা চলছে বলে খবর পায় সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই অভ্যুত্থান চেষ্টার জন্য আমহারার আঞ্চলিক নিরাপত্তা প্রধান আসামিনিউ সিজে’কে দায়ী করা হয়েছে। অবশ্য এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সেটি স্পষ্ট নয়।

গত বছর নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। সরকার গঠনের পর থেকেই তিনি দেশ জুড়ে চলমান রাজনৈতিক দমনপীড়ন দূর করার চেষ্টা শুরু করেন।

এর অংশ হিসেবে রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, বিভিন্ন রাজনৈতিক দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, এমন সরকারি কর্মকর্তাদেরকে বিচারের আওতায় আনার মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তিনি।

Tags: ইথিওপিয়া
Previous Post

কোহলির জরিমানা

Next Post

যেখানে অনেক পিছিয়ে বিসিবি

Next Post

যেখানে অনেক পিছিয়ে বিসিবি

৬ দফা দাবিতে এনবিআরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT