চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৯৯৯’ সেবার কথা জানাবে ‘আব্বাস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 22, জুন 2019
in বিনোদন
A A

দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’। এই নম্বরে কল করে দেশের যেকোনো সাধারণ নাগরিক পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সহায়তা নিতে পারেন। অত্যন্ত জরুরি এই সেবা সম্পর্কে দেশের অনেক নাগরিক ওয়াকিবহাল নয়। এই সেবার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এরসাথে যুক্ত হলো মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আব্বাস’।

সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ জাতীয় সেবা ‘৯৯৯’ সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করবে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে ‘আব্বাস’ সিনেমার টিম ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষ।

সম্প্রতি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহর কার্যালয়ে গিয়ে চুক্তিবদ্ধ হন ‘আব্বাস’-এর নির্মাতা ও এর কলাকুশলী। খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ‘আব্বাস’-এর নির্মাতা সাইফ চন্দন ও চিত্রনায়ক নিরব।

নায়ক নিরব বলেন, ৯৯৯ সেবাটি অত্যন্ত জরুরি একটি সেবা। দেশের সব জনগণ এই সেবা গ্রহণ করতে পারে। আমরা আমাদের ‘আব্বাস’ সিনেমার যত ধরণের প্রচারণা হবে যেমন পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ ডিজিটাল প্রমোশনেও ৯৯৯-এর বিষয়টি উল্লেখ করবো। যাতে এই নম্বরটি সর্ব সাধারণের কাছে ছড়িয়ে যায়।

এদিকে বিষয়টি নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের সেবার জন্য পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছে। এই সেবার সঙ্গে ‘আব্বাস’ চলচ্চিত্রটি যুক্ত হয়েছে। আপনারা ‘আব্বাস’ চলচ্চিত্রের সাথে থাকুন, সেই সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সাথে থাকুন।

পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও তার সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘আব্বাস’-এর কাহিনী। নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব। ১৬ জুন আনকাট সেন্সর পায় চলচ্চিত্রটি। সম্প্রতি ছবির প্রথম পোস্টারও প্রকাশ পেয়েছে। এ ছবিতে নিরবের নায়িকা সোহানা সাবা। এটাই তাদের প্রথম ছবি। আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।

পুরোপুরি মৌলিক গল্পের ছবি আব্বাস প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

Tags: ৯৯৯অ্যালেকজান্ডার বোআব্বাসইলোরা গওহরজয় রাজ সূচনা আজাদডনতাসনিয়ানিরবনুসরাত পাপিয়াপুলিশফায়ার সার্ভিসলিড বিনোদনশিমুল খানসমাপ্তি মাসুকসাইফ চন্দনসেবা
Previous Post

নতুন ছবিতে মন সায় দিচ্ছে না শাহরুখের

Next Post

পুরুষের চাইতে নারীরা বেশি আসক্ত স্মার্টফোনে

Next Post

পুরুষের চাইতে নারীরা বেশি আসক্ত স্মার্টফোনে

পেরুর কৌশল জানতে ব্রাজিলের ড্রোন-চরবৃত্তি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT