চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ী হলে শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করবেন সেলিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 21, জুন 2019
in বিনোদন
A A

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী শিল্পকলায় চলছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। যে নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন তিনজন। এরমধ্যে আছেন দাপুটে অভিনেতা শহীদুজ্জামান সেলিম। আর এই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী এই তারকা অভিনেতা।

সভাপতি নির্বাচিত হলে অভিনয় শিল্পী সংঘের হয়ে কোন কাজটি প্রথম করবেন তিনি? ভোট গ্রহণ চলাকালীন সংবাদকর্মীদের এমন প্রশ্নের সম্মুখিন হলে এই নির্মাতা জানান, জয়ী হলে আগের অসম্পূর্ণ কাজগুলো শেষ করবো এবং শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করবো।

এবার নির্বাচনে কোনো প্যানেল নেই। প্যানেল ছাড়াই উৎসবের আমেজে নির্বাচন হচ্ছে। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন বলে জানান অভিনেতা শহীদুজ্জামান সেলিম। শুধু তাই নয়, ভোটের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন এই অভিনেতা।

বিকেল ৪ টার দিকে নির্বাচন কেন্দ্র উপস্থিত থেকে শহীদুজ্জামান সেলিম বলেন, শিল্পী সংঘের যত নির্বাচন হয়েছে তার মধ্যে এবার সবচেয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নবীন- প্রবীণ সব শিল্পীরা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন।

২০১৯-২১ মেয়াদের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৬০৬ জন। এবার নির্বাচনে সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম ছাড়াও লড়ছেন তুষার খান ও মিজানুর রহমান। সহ-সভাপতির ৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন-আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু ও দিলু মজুমদার। এবার সাধারণ সম্পাদক পদে লড়বেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান।

এছাড়া দু’টি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন-আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়ে আছেন লুৎফর রহমান জর্জ।

অর্থ-সম্পাদক পদে লড়ছেন-নূর এ আলম (নয়ন) ও মাঈন উদ্দিন আহমেদ (কোহিনূর)। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে-স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু।

আইন ও কল্যাণ সম্পাদকের পদে লড়ছেন-শামীমা তুষ্টি, মম শিউলী (মমতাজ বেগম) ও শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদের জন্য প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্য প্রযুক্তি পদে মুলুক সিরাজ ও সুজাত শিমুল। এছাড়া কার্যনির্বাহী ৭টি পদের জন্য লড়াই করছেন সংগঠনটির মোট ১৮ জন সদস্য।

Tags: অভিনয় শিল্পী সংঘনির্বাচন ২০১৯লিড বিনোদনশহীদুজ্জামান সেলিম
Previous Post

আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপন করেছে বাংলাদেশ

Next Post

লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ হাজার ২৮৭ কোটি টাকার বেশি সঞ্চয়পত্র বিক্রি

Next Post

লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ হাজার ২৮৭ কোটি টাকার বেশি সঞ্চয়পত্র বিক্রি

নিয়ম না মেনে তৈরি করা সব বিল্ডিং ভেঙে ফেলা হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT