চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 20, জুন 2019
in গোপালগঞ্জ, জনপদ
A A

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাসষ্ট্যান্ডে একদল গ্রামবাসী আরেকদল গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ালে অন্তত ৩০ জন আহত হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাসষ্ট্যান্ডে দফায়-দফায় হামলা চালিয়ে ব্যবসা-প্রতিষ্ঠান-বসতবাড়ী ভাংচুর- লুটপাট ও অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় টুঙ্গিপাড়া থানায় আলাদা-আলাদাভাবে দায়েরকৃত ৫টি মামলায় এক হাজারেরও বেশী মানুষকে আসামী করা হয়েছে।

এরমধ্যে পুলিশের দায়েরকৃত মামলায় ১৯ জনের নামসহ অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৭/৮শত মানুষকে ও ক্ষতিগ্রস্তদের দায়েরকৃত ৪টি মামলায় আসামী করা হয়েছে কমপক্ষে ২০০ জনকে। পৃথক ৫টি মামলা দায়েরের পর সংশ্লিষ্ট এলাকা বলতে গেলে এখন অনেকটা পুরুষশুন্য হয়ে পড়েছে। গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে আসামীরা।

টুঙ্গিপাড়া থানার ওসি মো,এ কে এম এনামুল কবির সাংবাদিকদের বলেছেন, গত সোমবার বিকালে শ্রিরামকান্দি গ্রামের সাইফুল পাটগাতী বাসষ্ট্যান্ডে গিমাডাঙ্গা গ্রামের ৩ জন কলেজ ছাত্রকে চড়-থাপ্পড় মারে। ঘটনার প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয় সাইফুল। এ নিয়ে পরদিন মঙ্গলবার বিকালে পাটগাতী বাসষ্ট্যান্ডে গিমাডাঙ্গা ও শ্রিরামকান্দি গ্রামের লোকজনের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে শ্রীরামকান্দি গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গিমাডাঙ্গা গ্রামে ও পাটগাতী বাসষ্ট্যান্ডে হামলা চালিয়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান-বসতবাড়ী ভাংচুর- লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ নিয়ে শ্রিরামকান্দির লোকজনের সঙ্গে গিমাডাঙ্গা গ্রামবাসী দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। টানা ৩ ঘন্টা সংঘর্ষে একে অপরের ইট-পাটকেলের আঘাতে কমপক্ষে ৩০ জনের মত মানুষ আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় শতাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে উত্তেজিত শ্রিরামকান্দি গ্রামের লোকজন পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

এতে ৪/৫জন পুলিশ সদস্য আহত হয়। পরে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত ১০ টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Previous Post

স্ত্রী বাংলাদেশের সমর্থক, স্বামী অস্ট্রেলিয়ার

Next Post

৩০ বছরের পুরনো মামলায় ভারতে পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

Next Post

৩০ বছরের পুরনো মামলায় ভারতে পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

জনস্বাস্থ্য বিষয়ক বিনামূল্যের নানা কোর্সের তথ্য দিচ্ছে 'নো পে এমপিএইচ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT