চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন রক্ষার ওষুধকে রক্ষা করবে কে?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:06 অপরাহ্ন 18, জুন 2019
in সম্পাদকীয়
A A

আলোচনাটা শুরু হয়েছিল এক সপ্তাহ আগেই। ‘ঢাকা শহরের ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয়’ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তার কাছ থেকে এমন ভয়ংকর তথ্য পাওয়ার পর। গণম্যাধ্যম হয়ে বিষয়টি এখন আদালতে। মঙ্গলবার এক আদেশে সারাদেশের ফার্মেসিতে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রত্যাহার ও ধ্বংসের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

শুধু তাই নয়, একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিপণনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ‍নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে তার প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে হবে। মূলত বিষয়টি নিয়ে জনস্বার্থে করা রিট আবেদনে রুলসহ এই আদেশ দেন হাইকোর্ট।

আমরা এরই মধ্যে জেনেছি, বিশ্ব নিরাপদ খাদ্য দিবসের একটি অনুষ্ঠানে গত ১০ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার দাবি করেন, ঢাকা শহরের ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয়। গত ছয় মাসের বাজার তদারকির তথ্য সংগ্রহ করে এই সিদ্ধান্ত জানান তিনি।

মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ। সাধারণ অসুখ থেকে শুরু করে মূমুর্ষূ রোগী; সেই ওষুধ সেবন করে সুস্থ থাকার চেষ্টা করে। কিন্তু জীবন বাঁচানোর ওষুধই যদি মেয়াদোত্তীর্ণ হয়, তাহলে তা রোগীদেরকে আরো অসুস্থ করে তোলে। কোনো কোনো ক্ষেত্রে তা জীবনকে সংকটাপন্নও করে তোলে।

খোদ রাজধানীর ফার্মেসিগুলোর চিত্রই যদি এমন হয়, তাহলে দেশের অন্যান্য এলাকার চিত্র বুঝতে আর কিছুর দরকার হয় না। নিশ্চিত করেই বলা যায়, সারাদেশের চিত্র আরো খারাপ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালকের দেয়া তথ্য অর্ধেকটা সত্যি হলেও তা ভয়ংকর বিপর্যয়ের, আতঙ্কের।

অথচ এসব দেখার জন্য সরকারের একাধিক সংস্থা রয়েছে। তারপরও খোদ রাজধানীতে এতো এতো ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ কিভাবে থাকে? ওই সংস্থাগুলোর কাজটা কি? তাদের নাকের ডগায় বছর পর বছর এসব চলে কিভাবে? তাহলে কি এর সঙ্গে তারাও জড়িত?

আমরা মনে করি, এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া যাবে না। দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করতে হবে। সবকিছু হালকাভাবে দেখার সুযোগ নেই। মানুষের জীবন রক্ষাকারী ওষুধ জীবন বিনাশী হয়ে উঠলে তা একটি দেশের জন্য হয়ে ওঠে ভয়ংকর। আমরা আরও মনে করি অন্তত এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে মানুষের জীবন রক্ষা করবে।

Tags: ওষুধওষুধ প্রশাসন অধিদপ্তরভেজাল ওষুধমেয়াদোত্তীর্ণ ওষুধ
Previous Post

১৮ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে আড়াই গুণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Next Post

নিউ ইয়র্কে মৌসুমীকে সম্মাননা, ওমর সানীর উচ্ছ্বাস

Next Post

নিউ ইয়র্কে মৌসুমীকে সম্মাননা, ওমর সানীর উচ্ছ্বাস

ছক্কা বৃষ্টির এক ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT