চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের প্রতি বিরক্ত পিএসজি, মেসিদের তোপ ম্যারাডোনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 18, জুন 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ধর্ষণকাণ্ডে এমনিতেই কোণঠাসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, তার সঙ্গে গোড়ালির চোটে জাতীয় দলেও তিনি নেই। ঘরের মাঠে কোপা আমেরিকা হচ্ছে, অথচ সেখানে খেলতে পারছেন না। তবে দল জিতছে স্বচ্ছন্দ্যেই। তাই তার প্রয়োজনীয়তা কমছে।

নেইমারের ক্লাব পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি প্রকাশ্যেই বলেছেন, ‘আমরা জোর করে নেইমারের সঙ্গে চুক্তি ফের নবায়ন করব না। উল্টো যদি ডাবল এক্সএল ট্রান্সফার ফি পাওয়া যায় তাহলে আমরা এখনই নেইমারকে অন্য ক্লাবে ছেড়ে দেব।’

ডাবল এক্সএল বলতে মোটা অর্থের ট্রান্সফার ফি বোঝাতে চেয়েছেন নাসের। চোট, সাসপেন্ড, বিতর্ক, অফফর্ম- এসবের জন্য এখন নেইমারের প্রায় ১০০ মিলিয়ন ইউরো দর কমেছে বলে দাবি ইউরোপিয়ান ফুটবল মহলের।

শুধু ক্লাব নয়, ব্রাজিল দলের অধিনায়ক দানি আলভেজের গলাতেও নেইমার না পাওয়ার কোনো হাহাকার নেই। নেইমারের বদলেই তার ক্লাব সতীর্থ আলভেজ জাতীয় দলের নেতৃত্ব পেয়েছেন কোপায়।

নেইমার ছাড়া ব্রাজিল প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ হারিয়েছে। কোয়ার্টার ফাইনালে টিকিট আলভেজ-কৌতিনহোরা আদায় করে নেবেন বুধবার ভেনেজুয়েলাকে হারালেই। তার আগে আলভেজ বলেছেন, ‘নেইমার দলে থাকলে শক্তি বাড়ে। কিন্তু তা বলে এই নয় যে, সে না থাকলে আমরা দুর্বল। জাতীয় দলের জার্সি গায়ে আমরা যারা খেলছি তারা সেরাটাই দেয়ার চেষ্টা করছি। নেইমার না খেললেও আমরা ঘরের মাঠে কোপা জয়টা হাতছাড়া করতে চাই না।’

অন্যদিকে, কোপা আমেরিকার গ্রুপ লিগের প্রথম ম্যাচেই হেরেছেন মেসি-আগুয়েরোরা। কলম্বিয়ার কাছে দেশের ০-২ গোলের হারটা মোটেই মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। মেসিদের উদ্দেশ্যে তার ব্যঙ্গ, ‘এবার তো আমরা টোঙ্গার কাছেও হেরে যাব।’

ওশেনিয়ার অঞ্চলে ফিজির পাশে একটা ছোট্ট দ্বীপের দেশ টোঙ্গা। যার জনসংখ্যা এক লাখের একটু বেশি। এই দেশ ফিফার অধীনেও নয়। এমন দেশের কাছে হেরে যাব বলে নিজের দেশের বর্তমান তারকাদের বিদ্রুপই করেছেন বিশ্বকাপ জয়ী মহাতারকা।

কারও নাম না করে ম্যারাডোনা বলেছেন, ‘আর্জেন্টিনার জার্সি যারা গায়ে দিচ্ছে তাদের ভাবা উচিৎ তারা কোন জার্সি গায়ে দিচ্ছে। এটার গুরুত্ব বুঝতে না পারলে তার এই জার্সি পরে খেলার কোনো অধিকার নেই।’

পরের ম্যাচে প্যারাগুয়েকে হারাতে না পারলে কোপা থেকে বিদায় নিতে হবে মেসিদের। এমন মরণবাঁচন ম্যাচের আগে ম্যারাডোনার তোপে আগুয়েরোদের আরও চাপে পড়ে যাওয়ার আশঙ্কা।

Tags: নেইমারপিএসজিমেসিম্যারাডোনালিড স্পোর্টস
Previous Post

পাটখেতে মোয়াজ্জিনের গলাকাটা লাশ

Next Post

দর্শকের ফিডব্যাকের অপেক্ষায় সাজ্জাদ-মিথিলা

Next Post

দর্শকের ফিডব্যাকের অপেক্ষায় সাজ্জাদ-মিথিলা

বড় পর্দার মানুষদের ইউটিউবে এনে ছেড়েছেন, এটা অন্যায়: পপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT