চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের জন্য বরাদ্দ ২০ কোটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 13, জুন 2019
in ফুটবল, স্পোর্টস
A A

অতীতের দুঃসময় কাটিয়ে মাঠে ঝলক দেখালেও বাংলাদেশ ফুটবলের অগ্রগতিতে সবচেয়ে বড় সমস্যা ছিল অর্থাভাব। সেটা কাটিয়ে ওঠার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০১৯-২০ অর্থবছরের জন্য বৃহস্পতিবার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। প্রস্তাবনায় বলেন, ‘দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি অবকাঠামোর উন্নয়ন এবং জাতীয় ও জেলা/উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা, অনুষ্ঠান আয়োজনে সরকার ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’

এসময় ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ চেয়ে তিনি বলেন, ‘২০১৯-২০ অর্থবছরের বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’

বাংলাদেশের ক্রীড়া জগতে বিশেষ অনুরাগী হিসেবে খ্যাতি আছে আ হ ম মুস্তফা কামালের। তিন দশক ধরে বাংলাদেশের ক্রিকেটে একজন প্রশাসক ছিলেন তিনি। বাংলাদেশের প্রথিতযশা ক্রিকেট ক্লাব আবাহনী লিমিটেডের পরিচালক ছিলেন। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও আইসিসির চেয়ারম্যান।

Tags: বাংলাদেশ ফুটবল ফেডারেশনলিড স্পোর্টসসেমি লিড
Previous Post

শেয়ার বাজারের জন্য সুখবর

Next Post

নিজেকেই ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

Next Post

নিজেকেই ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্য ১ কোটি আয়কর দাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT