চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমের স্বাধীনতায় কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
1:31 অপরাহ্ন 03, মে 2016
in বাংলাদেশ
A A

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে বিশেষজ্ঞরা বলেছেন, এখন দেশের গণমাধ্যমের উপর সরাসরি চাপ না থাকলেও নিয়ন্ত্রণের চেষ্টা আছে। এক্ষেত্রে গণমাধ্যমকে অর্থনৈতিকভাবে চাপে রাখার চেষ্টার কথাও বলেছেন তারা।

গণমাধ্যম বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন ছিল: গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, এখন এ দেশের গণমাধ্যমের উপর সরাসরি কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না। কিন্তু নানানভাবে গণমাধ্যমের উপর প্রচ্ছন্ন প্রভাব তৈরি করা হচ্ছে।

‘দেখা যাচ্ছে অনেক গণমাধ্যমের বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হচ্ছে, আবার কোনো কোনো গণমাধ্যমকে বলা হচ্ছে তাদের টকশোতে অতিথি হিসেবে কারা আসবেন, অতিথি ঠিক করে দেওয়া হচ্ছে। হয়তো কোনো সভা সেমিনারে এই বিষয়ে কথা বলা হচ্ছে না, বা আগের মতো সরাসরি কোনো কথা বলা হচ্ছে না,’ বলে মন্তব্য করেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে রোবায়েত ফেরদৌস বলেন, গত বছরের তুলনায় সূচকের দুই ধাপ অগ্রগতি হলেও, ১৪৬ থেকে ১৪৪ এ অবস্থান হলেও গণমাধ্যমে তেমন কোনো পরিবর্তন আসেনি।

একই কথা বললেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান সজীব সরকার।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা কিছু সূচক দিয়ে মাপা হয়। সেই সব সূচকের ভিত্তিতে আমরা এগিয়েছি। কিন্তু যেসব সূচকের ভিত্তিতে এসব অবস্থান নির্ণয় করা হয় সেসবের কোনো উন্নয়ন হয়নি।

তিনি বলেন, অতীতে কয়েকটি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, এখন সেই পরিস্থিতি নেই। কিন্তু তারপরও গণমাধ্যমগুলোকে ফোন করে বা অন্যভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

‘এমন পরিস্থিতিতে কিছু সাংবাদিক নিজেদের গুটিয়ে নিলেও অনেক দায়িত্বশীল সাংবাদিক নিজেদের কাজ অব্যাহত রেখেছেন,’ বলে মন্তব্য করেন সজীব সরকার।

অবস্থা থেকে উত্তরণে দু’জনই সংসদে গণতন্ত্র আনার কথা বলেছেন।

রোবায়েত ফেরদৌস বলেন, আমাদের দেশেই এখন গণতন্ত্রের ঘাটতি আছে। আমাদের সংসদেই গণতন্ত্র নেই। সেখানে চেক অ্যান্ড ব্যালান্স নেই। শক্তিশালী বিরোধীদলীয় নেতা নেই। মুখ খুলে বিরোধিতা করার মতো কেউ নেই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলে দেশে গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত হবে।

আর  সজীব সরকারের মতে, দেশে গণতন্ত্র ফেরানোর কোনো বিকল্প নেই। যদি সঠিকভাবে নির্বাচন হয় এবং নির্বাচিত সরকার দেশে গণতন্ত্রের চর্চা শুরু করে তাহলে গণমাধ্যম মুক্ত হতে পারবে।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সরকার এখন দেশের সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। এই অবস্থা থেকে বেরিয়ে না আসলে গণমাধ্যমের মুক্তি আসবে না।

এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য, তথ্য জানা ও মৌলিক স্বাধীনতা সকলের অধিকার।

সপ্তাহ দুয়েক আগে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে গণমাধ্যমের স্বাধীনতা ইনডেক্সে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৪।

তালিকার ১ নম্বরে ফিনল্যান্ড, ভারত ১৩৩ এবং যুক্তরাষ্ট্র ৪১ ও যুক্তরাজ্য ৩৮ নম্বরে। এছাড়া পাকিস্তান ১৪৭, শ্রীলঙ্কা ১৪১, আফগানিস্তান ১২০, নেপাল ১০৫ এবং ভুটানের ৯৪ নম্বরে অবস্থান। চীনের অবস্থান ১৭৬-এ।

Tags: গণমাধ্যমবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
Previous Post

তুর্কিদের জন্য ভিসামুক্ত ইউরোপ ভ্রমণের সুযোগ

Next Post

কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Next Post

কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় নিহত ৫

তবুও সাফল্যের দাবি পুলিশ প্রধানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT