চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল টেম্পারিংয়ের নতুন বিতর্কে আরেক অস্ট্রেলিয়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 10, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিংয়ের নতুন বিতর্ক তৈরি হল অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পাকে নিয়ে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ম্যাচে অজিদের বিপক্ষে ৩৬ রানে জেতে বিরাট কোহলির দল।

দ্য ওভালে অস্ট্রেলিয়ার বোলারদের যখন ধরাশায়ী করে ছাড়ছে ভারতের ব্যাটসম্যানরা, তখনই গুরুতর এক অভিযোগ করে বসলেন নেটদুনিয়ার মানুষজন। ওভারে প্রতিটি ডেলিভারির আগেই পকেটে হাত ঢোকাতে দেখা যায় অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পাকে। তাতেই নেটিজেনদের অভিযোগ, পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বের করে বল বিকৃত করেছেন জাম্পা।

অভিযোগটি অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে করা হয়নি। তবে টিভি ফুটেজ বিশ্লেষণ করে অনেকেই দাবি করছেন, বল বিকৃতির জন্য জাম্পা বল টেম্পারিং করেছেন।

এই ম্যাচে তিন ওভারে ২৪ রান দেয়া জাম্পাকে চতুর্থ ওভারে বল করার আগে কিছু সন্দেহজনক কাজ করতে দেখা যায়। ক্যামেরায় জাম্পাকে বল করার আগে পকেটে হাত দিতে দেখা গেছে। প্রথম দেখায় যেটা অনেকটা মনে হয়েছে যে, এ লেগস্পিনার তার হেডব্যান্ড বের করছেন।

যদিও তিনি তার হাত আরো একবার ডান পকেটে ঢোকান এবং তারপর হাতটি বলের উপর স্পর্শ করেন বল করার আগে।

২০১৮ সালের মার্চে সাউথ আফ্রিকা টেস্টে বল বিকৃত করার অভিযোগ ওঠে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ এবং ক্যামেরন বেনক্রফটের বিরুদ্ধে। স্মিথ এবং ওয়ার্নারকে ১ বছরের এবং বেনক্রফটকে ছয় মাসের নির্বাসন দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই বিতর্কই আরও একবার উস্কে এমন গুরুতর অভিযোগ এনেছেন বহু টুইটার ব্যবহারকারী। জাম্পার এই ভিডিও বেশ ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Tags: অস্ট্রেলিয়া ক্রিকেটবল টেম্পারিংবিশ্বকাপ-২০১৯
Previous Post

নাটোর জেলা কারাগারে হাজতির মৃত্যু

Next Post

ছোটদের ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন সুগন্ধা

Next Post

ছোটদের 'সারেগামাপা'র চ্যাম্পিয়ন সুগন্ধা

খালেদা জিয়া-জামিন আবেদন

আদালত স্থানান্তর চ্যালেঞ্জ করা খালেদার রিট শুনানি মঙ্গলবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT