চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 পূর্বাহ্ন 10, জুন 2019
in ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার আগে নিজেদের সর্বশেষ ঝালিয়ে নেয়ার ম্যাচে গোল উৎসব করেছে ব্রাজিল। রোববার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।

ঘরের মাঠে ব্রাজিলের গোল উৎসবে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসাস। সঙ্গে ফিলিপে কৌতিনহো, থিয়াগো সিলভা, ডেভিড নেরেস, রবের্তো ফিরমিনো ও রিচার্লিসন একটি করে গোল করেন।

পোর্তো অ্যাল্লেগ্রেয় ম্যাচের চতুর্থ মিনিটে জেসাসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। দানি আলভেজের মাপা ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ এক হেডে প্রতিপক্ষ গোলরক্ষক লুইস লোপেজকে ফাঁকি দিয়ে জালে জড়ান ম্যানসিটি ফরোয়ার্ড।

নয় মিনিট পর ফের উৎসবে মেতে ওঠে ব্রাজিল। এবার কৌতিনহোর কর্নার কিক থেকে আসা বলে আরেকটি দর্শনীয় হেডে জাল খুঁজে নেন সিলভা।

ম্যাচের ২৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় হন্ডুরাস। আর্থারকে বাজে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হন্ডুরাস তারকা কুইতো।

তার আট মিনিট পর স্কোরলাইন ৩-০ করে ফেলে ব্রাজিল। বক্সের ভেতরে হন্ডুরাস তারকা এমিলিও ইয়াগুরেস ব্রাজিলের রিচার্লিসনকে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিকে গোল করতে ভুল করেননি কৌতিনহো।

বিরতির পরও গোল উৎসব জারি রাখে ব্রাজিল। বিরতির দুই মিনিট পর রিচার্লিসনের পাস থেকে বল পেয়ে সহজ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ৪-০ বানান জেসাস।

ম্যাচের ৫৬তম মিনিটে নেরেস এবং ৬৫তম মিনিটে ফিরমিনোর গোল হন্ডুরাসকে দুঃস্বপ্নই উপহার দেয়।

পরে ৭০তম মিনিটে গোল উৎসব পূর্ণ করেন রিচার্লিসন। সতীর্থের পাস ধরে লক্ষ্যভেদ করে এভারটন তারকা অতিথিদের জালে শেষ পেরেকটি ঠুকে দেন। তাতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

কোপা আমেরিকায় এবারের আয়োজক ব্রাজিল। আগামী শুক্রবার উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে নেইমারবিহীন স্বাগতিকরা। অন্যদিকে গোল্ড কাপের ম্যাচে ১৭ জুন জ্যামাইকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে হন্ডুরাস।

Tags: ব্রাজিললিড স্পোর্টসহন্ডুরাস
Previous Post

মাঠে সাকিব, হলে শাকিব

Next Post

গেইলের ‘ইউনিভার্স বস’ হতে আইসিসির বাধা

Next Post

গেইলের ‘ইউনিভার্স বস’ হতে আইসিসির বাধা

রাষ্ট্রপতি'র দেয়া তথ্য দিয়ে শুরু 'কৃষি শুমারি ২০১৯'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT