চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাসওয়ার্ড’ দিয়ে নতুন করে আলোচনায় ইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 09, জুন 2019
in ছবিঘর, মাল্টিমিডিয়া
A A

ঈদে মুক্তি প্রাপ্ত ছবি ‘পাসওয়ার্ড’ দিয়ে নতুন করে আলোচনায় এলেন চিত্রনায়ক ইমন। এর আগে তার অভিনীত ৩০টির মতো ছবি মুক্তি পেলেও এতো মাতামাতি হয়নি, যতটা পাসওয়ার্ডের মাধ্যমে হচ্ছে! ছবিতে ইমন নায়ক নয়, পাক্কা অভিনেতা হিসেবে দর্শকদের সামনে হাজির হয়েছেন।

পাসওয়ার্ড ছবিতে শাকিব খানের নাম রুদ্র। তার ছোট ভাই রুশোর চরিত্রে অভিনয় করেছেন ইমন। ঢালিউডের এই সুদর্শন অভিনেতাকে পর্দায় একজন অটিস্টিক যুবকের চরিত্রে দেখা যায়।

 

চলচ্চিত্রের বিজ্ঞ মানুষরা ‘পাসওয়ার্ড’ দেখার পর ইমনের অভিনয়ের প্রশংসা করছেন। বলছেন, ইমনকে নিয়ে নতুন করে ভাবা যেতে পারে। চরিত্র প্রধান ছবিতে ইমনকে সুযোগ দিলে আগামীতে সে আরও ভালো করবে।

 

মুক্তির পর মধুমিতা সিনেমা হলে দর্শকদের সঙ্গে বসে ছবি দেখেছেন ইমন। তিনি বলেন, অনেকেই ছবি দেখার পর আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছে, ভাই এভাবে কেন কাঁদালেন?

 

ইমন বলেন, ‘ছবিতে আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটা শাকিব ভাইয়ের করার কথা ছিল। মানে শাকিব ভাই ডাবল রোল। কিন্তু তিনি আমাকে ডেকে নিলেন। বললেন, ইমন তুমি এটা করো। আমি চরিত্রটার বিশ্লেষণ শুনে রাজি হয়ে গেলাম।

 

শাকিব খান এও বলেছেন, এই চরিত্রে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড-ও পেতে পারি! পরিচালক মালেক আফসারী বলেছিলেন, ইমন ট্রেনটা মিস করো না। মুদ্রার ওপিট-ওপিঠ ভেবে দেখলাম এতো ভালো প্রজেক্ট মিস করা যাবেনা।

 

আমি জানতাম এই চরিত্রে অভিনয়ের জায়গা রয়েছে। আমি অভিনয়ের জায়গাটাই খুঁজি। পাসওয়ার্ড আমাকে সে সুযোগ করে দিয়েছে। ছবি মুক্তির আগে অনেক সমালোচনা কানে এসেছিল। মুক্তির আগে এক নিমিষেই সব শেষ।

 

 আগামীতে আরও ভালো ভালো ছবিতে কাজ করার ইচ্ছা আছে তার। বলেন, ছবি ভাল হলে মানুষ হলে আসে। এর প্রমাণ পাসওয়ার্ড। দেশের ১৮০ টির মতো হলে বর্তমানে চলছে ছবিটি। সব জায়গা থেকেই ভালো খবর পাচ্ছি। ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে এমন বড় আয়োজনের, মানসম্মত ছবি নির্মাণ হওয়া উচিত।

 

২০১৫ সালের ঈদে ‘পদ্ম পাতার জল’ ছবির পর এ বছর ঈদে মুক্তি পেল পাসওয়ার্ড। এখন সবখানেই পাসওয়ার্ডের কাজ দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন ইমন।

 

Tags: চিত্রনায়ক ইমনচ্যানেল আইচ্যানেল আই অনলাইনপাসওয়ার্ড ছবিশাকিব খান
Previous Post

ধাওয়ান-কোহলির ব্যাটে অজিদের নাচাল ভারত

Next Post

ক্রিকেটের বাংলাদেশে ফুটবলকে সেরা বানাতে চান এক ইংলিশ

Next Post

ক্রিকেটের বাংলাদেশে ফুটবলকে সেরা বানাতে চান এক ইংলিশ

গোপালগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT