চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকলাইনকে হটিয়ে স্টার্কের বিশ্ব রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 07, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্ধর্ষ বোলিংয়ে নজর কেড়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ১০ ওভার বল করে এক মেডেনসহ ৪৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। ম্যাচে ১৫ রানের জয় পায় অজিরা।

দল জেতানো বোলিংয়ের দিনে একটি নতুন বিশ্ব রেকর্ডও গড়েছেন স্টার্ক। ওয়ানডে ম্যাচে দ্রুততম ১৫০ উইকেট নেয়ার নজির গড়েছেন বাঁহাতি পেসার। এক্ষেত্রে তিনি ভেঙে দিয়েছেন পাকিস্তানের সাকলাইন মুশতাকের রেকর্ড।

৭৮ ম্যাচে ১৫০ উইকেট তুলে এতোদিন দ্রুততম রেকর্ডটি ছিল সাকলাইনের দখলে। স্টার্ক সেটা ভেঙে দেন এক ম্যাচ কম খেলে। ক্যারিয়ারের ৭৭তম ওয়ানডেতে ১৫০-এর ঘর ছুঁয়ে ফেরেন অজি স্পিডস্টার।

ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি তোলার সময়ও সাকলাইনের রেকর্ড ভেঙেছিলেন স্টার্ক। ২০১৬তে ৫২ ম্যাচে ১০০ উইকেট তুলে নেন তিনি। সাকলাইন ১০০ উইকেট নিয়েছিলেন ৫৩ ম্যাচে। তবে গত বছর স্টার্কের উইকেট নেয়ার সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন আফগানিস্তানের রশিদ খান। মাত্র ৪৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন আফগান সুপারস্টার।

৭৭ ওয়ানডে খেলে স্টার্কের সংগ্রহ এখন ১৫১ উইকেট। সেরা বোলিং ২৮ রানে ৬ উইকেট।

Tags: অস্ট্রেলিয়া ক্রিকেটবিশ্বকাপ-২০১৯সাকলাইনস্টার্ক
Previous Post

মাংস বিক্রি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২০

Next Post

কক্সবাজারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গাসহ নিহত ৫

Next Post

কক্সবাজারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গাসহ নিহত ৫

কার্ডিফে বৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT