চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের রাতে ইউটিউবে মুক্তি পেলো কামুর ‘দি ডিরেক্টর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 পূর্বাহ্ন 06, জুন 2019
in বিনোদন
A A

বাংলাদেশে ইউটিউবে নিয়মিত গান, মিউজিক ভিডিও, নাটক কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়ে আসলেও আনুষ্ঠানিকভাবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি দেয়ার ঘটনা শোনা যায়নি। কিন্তু এই ঈদে মহা আড়ম্বরে ইউটিউবে মুক্তি পেল কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত বহুল আলোচিত ছবি ‘দি ডিরেক্টর’।

পূর্ব ঘোষণা অনুযায়ি ঈদের দিন রাত ৯টা ৫৫ মিনিটে সানবিডিটিউব-এর ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি দেয়া হয়।

ইউটিউবে মুক্তির বিষয়টি নিয়ে নির্মাতা কামুর ভাষ্য, ‘দি ডিরেক্টর’-নিয়ে বহু বাঁধার সম্মুখিন হয়েছি। সময়, শ্রম ও অর্থ সবই ব্যয় হয়েছে। আর এ কারণে ছবির মুক্তি নিয়ে নতুন করে যেন জটিলতায় পড়তে না হয়, এ কারণে সোজা অনলাইনের শরণাপন্ন হয়েছি। তাছাড়া এই মাধ্যমটিই বিশ্বব্যাপী এখন জনপ্রিয়। তাই ছবিটি বিশ্বব্যাপী মানুষের জন্য উন্মুক্ত করে দিলাম।

ছবিটি নিয়ে নির্মাতা কামু জানান, বাস্তব ও অবাস্তবের ছবি ‘দি ডিরেক্টর’! ছবিতে গল্প আছে, গল্পে সাসপেন্স আছে, প্রেম আছে, রোমান্টিক ভঙ্গি আছে এমনকি গানও আছে। আশা করছি দর্শকরা ছবিটি উপভোগ করবেন।

এরআগে নির্মাতা জানান,‘দি ডিরেক্টর’-এর অনলাইন পরিবেশনা সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ‘উই আওয়ার্স ক্রিয়েটিভ ফান্ডিং’ ইনিশিয়েটিভ প্লাটফর্ম (www.whc.fund)। চলচ্চিত্রটি উপভোগের পর দর্শক যদি মনে করেন এটি তাকে বিনোদিত করেছে-তাহলে এই প্লাটফর্মের মাধ্যমে যে কোনো পরিমাণ অর্থ, যে কোনো দেশ থেকে, যে কোনো কারেন্সিতে ডোনেট করতে পারবেন। চলচ্চিত্রটির শুরুতেও কামু এই আহ্বান জানান।

২০১৩ সালে সেন্সরে জমা পড়ে কামরুজ্জামান কামুর ‘দি ডিরেক্টর’। ছাড়পত্র পাওয়ার পরিবর্তে সেসময় ছবিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মুক্তি আটকে দেয়া হয়। দীর্ঘদিন ছবিটি সেন্সরবোর্ডে পড়ে ছিলো। এরমধ্যে ছবিটির মুক্তি নিয়ে আন্দোলন সংগ্রামও কম হয়নি। যার প্রেক্ষিতে ২০১৫ সালে সেন্সর পায় ‘দি ডিরেক্টর’। ছবি মুক্তির ছাড়পত্র পেলেও উপযুক্ত পরিবেশক না পেয়ে আবারও ঝুলে পড়ে ‘দি ডিরেক্টর’ মুক্তি। শেষ পর্যন্ত ইউটিউবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেন নির্মাতা।

চলচ্চিত্রটি মুক্তির আগে ছবির দুটি গান ও টিজার, ট্রেলার ইউটিউবে প্রকাশ হয়েছে। দুটি গানই মানুষের মুখে মুখে ফিরছে। এরমধ্যে একটি গান ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’ গানটি মারজুক রাসেলের লেখায় কণ্ঠ দিয়েছেন মমতাজ ও মারজুক নিজেই। এছাড়া আরেকটি গান ‘হাতের উপর হাতের পরশ রবে না’, গীতিকার ও শিল্পী কামরুজ্জামান কামু নিজেই।

‘দি ডিরেক্টর’ সিনেমায় বিভিন্ন চরিত্রে পপি ও মারজুক ছাড়াও অভিনয় করেছেন নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।

‘দি ডিরেক্টর’ ছবিটি দেখতে পারেন এখানে:

Tags: ইউটিউবকামুপপিমারজুকলিড বিনোদন
Previous Post

ঈদের তৃতীয় দিন টেলিফিল্ম ‘তোমারি প্রেমে প্রতিদিন’

Next Post

ভেবেছিলাম চট্টগ্রাম বা ঢাকায় চলে এসেছি: টেলর

Next Post

ভেবেছিলাম চট্টগ্রাম বা ঢাকায় চলে এসেছি: টেলর

ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT