চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘পাসওয়ার্ড’-এ অন্যরূপে কোনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 02, জুন 2019
in বিনোদন
A A

চলচ্চিত্রে অনেক বছর ধরে গাইছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। সংগীতজীবনের শুরু থেকেই চলচ্চিত্রের গানেই এই শিল্পীকে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে। তারই ধারবাহিকতায় এবার ঈদে একেবারে অন্যরূপে হাজির হচ্ছেন চ্যানেল আই সেরাকণ্ঠের মঞ্চ থেকে উঠে আসা কোনাল।

ঢালিউড তারকা অভিনেতা শাকিব খানের ঈদের আলোচিত ছবি ‘পাসওয়ার্ড’-এর একটি আইটেম গানে কণ্ঠ দিলেন তিনি।

ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো আইটেম গানে কণ্ঠ দিলেন কোনাল। জানালেন, গানটিতে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। বললেন, ইচ্ছে ছিল, একদিন আমিও আইটেম ঘরানার গান গাইবো, এবার সেই সুযোগটা পাওয়া গেল।

তিনি বলেন, অবশ্য এ ধরনের গানের জন্য বিশেষ গায়কির প্রয়োজন হয়। আইটেম গান গাওয়াটা একটা চ্যালেঞ্জ, আমরা যারা আধুনিক মেলোডি, রোমান্টিক গান করি, বিশেষ করে তাদের জন্য। এই চ্যালেঞ্জটা আমি নিতে চেয়েছি।

কোনালের কণ্ঠে সুরেলা গান বেশি শোনা গেছে। প্রথমবার আইটেম গান করার আগে বহুবার ভেবেছেন এই তারকা। বলেন, বেশ ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হয়েছে। দুই দিন ধরে ভেবেছি যে আসলেই কি আমার আইটেম গানে কণ্ঠ দেওয়া ঠিক হবে? নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করেছি। বুঝতে পারছিলাম না যে পারব কি না! কারণ, এটা একটা দায়িত্বেরও ব্যাপার। ফিল্ম অনেক বড় একটা মাধ্যম। এটার জন্য গাইলে সেই গান থেকে যায়। ভাবলাম চেষ্টা করে দেখি, ভালো না হলে বাদ দেব। রেকর্ডিং করে পাঠানোর পর সেটা সবার পছন্দ হয়।

কোনালের কণ্ঠে গাওয়া আইটেম গানের টাইটেল ‘আগুন লাগাইলো রে’। গানের কথা, সুর, সংগীত পরিচালনা করেছেন কলকাতার লিংকন। এ গানে পারফর্ম করবেন বুবলী ও শাকিব খান। শাকিব খানের অংশটুকু গীতিকার লিংকন নিজেই গেয়েছেন।

কোনাল জানান, তিনি এ ধরনের গানের সঙ্গে অভ্যস্ত নন। বলেন, অভিব্যক্তি, গায়কি, গানের কথা—কোনো কিছুর সঙ্গেই অভ্যস্ত নই। ফলে বিষয়টা আমার জন্য সত্যিই কঠিন ছিল।

এই গান ছাড়াও আসছে ঈদ উপলক্ষে এই শিল্পীর একাধিক গান প্রকাশ হতে যাচ্ছে বলে জানান। আইয়ুব বাচ্চুর সুরে তপন চৌধুরীর গাওয়া ‘মনে করো তুমি আমি’ গানটি কাভার করেছেন কোনাল। তিনি ছাড়াও কনা, তাসফি, লুইপা, নীরব, শামীম, শুভ্র ও মিলন মাহমুদ মিলে ‘রমজানে এই রোজার শেষে’ গানটি নতুন করে গেয়েছেন।

বেলাল খানের সঙ্গে ক্রিকেট নিয়েও একটি গান করেছেন কোনাল। অন্যদিকে, নিজের পরিকল্পনা ও পরিচালনায় এবং উপস্থাপনায় ‘শুভ পূর্ণিমার কণা’কে নিয়ে চ্যানেল আইতে একটি ঈদের অনুষ্ঠান করেছেন।

Tags: কনাকোনালতাসফিনীরবলিড বিনোদনলুইপাশাকিব ও বুবলীশামীমশুভ্র
Previous Post

বাংলাদেশের বিশ্বকাপ শুরু, তো দুর্দান্ত সাকিব

Next Post

ব্যালন ডি’অরের দৌড়ে মেসিকেই এগিয়ে রাখলেন জিক

Next Post

ব্যালন ডি’অরের দৌড়ে মেসিকেই এগিয়ে রাখলেন জিক

‘বিশ্বাস আছে এই সংগ্রহেই ম্যাচ জিতবো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT