চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের কারণে এবার নাটকে বাজেট কম ছিলো: শবনম ফারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 03, জুন 2019
in বিনোদন
A A

সময়ের ব্যস্ততম অভিনেত্রীদের একজন শবনম ফারিয়া। প্রতিবারই ঈদ উপলক্ষ্যে কাজের পরিমাণ ডজন ছাড়িয়ে গেলেও এবার কাজ করেছেন কম। ঈদ আয়োজনে সব মিলিয়ে তিনি দশটির মতো প্রোডাকশনে অভিনয় করেছেন। ঈদ আয়োজনে চ্যানেল আইকে নিজের ব্যস্ততার কথা জানালেন এই অভিনেত্রী:

ঈদের কাজ:
ঈদে আমার ১০ টির মতো নাটক, টেলিফিল্ম প্রচার হবে। অন্যান্যবার ঈদে আমি আরও বেশি কাজ করি। কিন্তু এবার ঈদে আমার নাটকের সংখ্যা কম। আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম কাজ কম করবো। এর সঙ্গে আমার অসুস্থতা ছিল। সবমিলিয়ে কাজ কম হয়েছে। আরও একটা ব্যাপার মাথায় নিয়েছিলাম, কম কাজ করবো যাতে কাজে নতুনত্ব আনতে পারি। চেয়েছি যেন একেকটা কাজ একেক রকম করতে পারি।

আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করেছি। রোজার ঈদে যেহেতু কম কাজ করেছি, কোরবানির ঈদে ইচ্ছে আছে বেশি কাজ করবো।

যাদের সাথে কাজ করলেন:
আবুল হায়াত আঙ্কেলের নির্দেশনায় তৃতীয়বারের মতো কাজ করলাম। মোস্তফা কামাল রাজ, ইমরাউল রাফাত, রিঙ্কু, আবু হায়াত মাহমুদ, সজীব মাহমুদ, সুমন আনোয়ার, রাজিবুল ইসলাম রাজীব, সাইদুল ইসলাম রাসেল এসব নির্মাতার নির্দেশনায় কাজ করেছি। 

সত্যি কথা বলতে, এতো এক্সপেরিমেন্ট করে এবার কাজ করা যায়নি। কারণ, এ বছর বাজেট ইস্যু ছিল। সবারই বাজেট ইস্যু ছিল। এবার বিশ্বকাপ খেলা থাকছে। বড় স্পন্সর কোম্পানি সেদিকে বিনিয়োগ করেছে।

এর মধ্যে কেউ কেউ নিজের পকেটের টাকা খরচ করে ভিন্ন কিছু করার চেষ্টা করেছে। আর অনলাইন প্লাটফর্মের নাটকে যে বড় বাজেট থাকে তেমনটা না! কিছু ওয়েব সিরিজ বড় প্লাটফর্ম থেকে নির্মিত হয়, সেগুলোর বাজেট একটু বেশি থাকে।

বিয়ের পর প্রথম ঈদ:
আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি কাছাকাছি। দুই বাসাতেই ঈদ করবো। ৩০ মে ঈদের কাজগুলোর শুটিং শেষ করে। এরপর থেকে ফ্রি। টেনাকাট শুরু করেছি। দুই পরিবারের জন্য, নিজের জন্য কেনাকাটা করছি।

Tags: আবু হায়াত মাহমুদইমরাউল রাফাতঈদ ২০১৯মোস্তফা কামাল রাজলিড বিনোদনসুমন আনোয়ার
Previous Post

শুধু ঈদ নয়, সারাবছরই সড়কপথের যাত্রা স্বস্তিদায়ক হবে: কাদের

Next Post

ভারতের জিএসপি সুবিধা বাতিলে লাভবান হবে বাংলাদেশ?

Next Post

ভারতের জিএসপি সুবিধা বাতিলে লাভবান হবে বাংলাদেশ?

বাংলাদেশের জয়ে বিশ্ব মিডিয়ায় বন্দনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT