চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ফিডব্যাক গাইবে ‘রমজানের ঐ রোজার শেষে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 01, জুন 2019
in বিনোদন
A A

ঈদ উৎসবের জাতীয় সংগীত বলা হয় ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটিকে। সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার পরেই টেলিভিশন ও রেডিওতে বাজতে শুরু করে কাজী নজরুল ইসলামের লেখা তুমুল শ্রোতাপ্রিয় এই গানটি। বাংলাদেশে এটি রেওয়াজে পরিনত হয়েছে।

ভিন্ন সংগীতায়োজনে জনপ্রিয় শিল্পীদের দিয়ে ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটি প্রচার করে চ্যানেল আই। এবারও হচ্ছে না ব্যতিক্রম। আসছে ঈদুল ফিতরে চাঁদ দেখা যাওয়া মাত্রই চ্যানেল আইয়ে প্রচার হবে বিখ্যাত এই নজরুল সংগীতটি। এমনটাই জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

প্রতিবারের মতো এবারও নতুন আয়োজনে ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটির নির্মাণ ও তত্ত্ববধানে ছিলেন অনন্যা রুমা। তার প্রযোজনায় ও নির্দেশনায় গত এগারো বছর ধরে চ্যানেল আইতে রমজানের ঈদ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন সংগীতায়োজনে গানটি পরিবেশিত হয়ে আসছে।

নতুন সংগীতায়োজনে চ্যানেল আইয়ে প্রচারিত ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটি এখন পর্যন্ত গেয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফেরদৌস আরা, তপন মাহমুদ, সাদী মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, মমতাজ, এসআই টুটুল, লিলি ইসলামসহ আরো অনেকে।

সংগীতায়োজনেও প্রতিবছর ভিন্নতা আনা হয়। ইবরার টিপু থেকে শুরু করে বিভিন্ন সময়ে ‘রমজানের ঐ রোজার শেষে’র সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী, জাহাঙ্গীর সাঈদ, এসআই টুটুল ও আইয়ুব বাচ্চুর মতো মিউজিশিয়ানরা।

এবারের গানটির নতুন সংগীতায়োজন করেছেন ফিডব্যাক-এর ফুয়াদ নাসের বাবু। গেল মাসেই চ্যানেল আইতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয় বলে জানান অনন্যা রুমা।

গানটি প্রসঙ্গে অনন্যা রুমা বলেন, রমজানের ঈদের ঘোষণা এলেই এই গানের কথা সুর আমাদের মনকে অন্যরকম আনন্দ দেয়, উদ্বেলিত করে তুলে। এই গানের শাশ্বত একটা আবেদন আমাদের মধ্যে তৈরি হয়ে আছে। সেই দিকটি বিবেচনা করেই প্রতিবছর আমরা চেষ্টা করি বাংলার শ্রোতা-দর্শকদের একটু নতুন আয়োজনে গানটি পরিবেশনের চেষ্টা করি।

Tags: আইয়ুব বাচ্চুআলাউদ্দিন আলীইবরার টিপুঈদ ২০১৯এসআই টুটুলকবি নজরুলফিডব্যাকফুয়াদ নাসের বাবুলিড বিনোদন
Previous Post

‘লাপাত্তা’ ওসি মোয়াজ্জেমের দেখা মিলবে কি হাইকোর্টে?

Next Post

জ্যাকি চ্যানের চীনে বলিউডের হৃত্বিক

Next Post

জ্যাকি চ্যানের চীনে বলিউডের হৃত্বিক

জাতীয় ঈদগাহ প্রস্তুতির কাজ প্রায় শেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT