চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষাহীন শোয়েব, উইকেট পেয়েও সমালোচনায় আমির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 31, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেশ ও সমর্থকদের হতাশ করেছে পাকিস্তান দল। অন্য সবার মতো ম্যাচে ছাপ ফেলার মতো ইতিবাচক কিছু খুঁজে পাননি দেশটির সাবেক পেস সুপারস্টার শোয়েব আখতারও। পাকিস্তানের বিপর্যয় দেখে রীতিমতো ভাষাহীন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। পরে গেইলের হাফসেঞ্চুরিতে ভর করে ‘গ্রিন আর্মিদের’ ৭ উইকেটে উড়িয়ে দেয় ক্যারিবীয়রা।

বাজে পারফরম্যান্স পাকিস্তানি ব্যাটসম্যানদের। বিশ্বকাপের কয়েকদিন আগেও যারা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টানা তিন ম্যাচে ৩৩০’র বেশি রান তুলেছিল, তারাই কিনা এদিন শেষ হয়ে যায় তিন অঙ্কে পেরিয়েই।

পাকিস্তানের হয়ে টপঅর্ডারের দুই ব্যাটসম্যান বাবর আজম ও ফখর জামান সর্বোচ্চ ২২ রান করে করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে লেজের ব্যাটসম্যান ওয়াহাব রিয়াজের থেকে। অন্যদের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল মোহাম্মদ হাফিজ (১৬)।

পাকিস্তানের এমন পারফরম্যান্স ও হারকে এক শব্দে বর্ণনা করেছেন শোয়েব আখতার। নিজের টুইটার অ্যাকাউন্টে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শুধু লিখেছেন, ‘ভাষাহীন (স্পেসলেস)’।

ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানরা বাজে করলেও বল হাতে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে ঠিকই আলো কেড়েছেন মোহাম্মদ আমির। ওয়েস্ট ইন্ডিজের আউট হওয়া তিনটি উইকেটই নিয়েছেন তিনি। গেইল তাণ্ডবের মধ্যে ৬ ওভারে আবার রান দিয়েছেন কেবল ২৬।

এমন বোলিং করার পরও সমালোচনার মুখে পড়তে হয়েছে আমিরকে। তার সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক। ম্যাচ শেষে ইএসপিএন-ক্রিকইনফোর বিশ্লেষণে অংশ নিয়ে আমিরের সমালোচনা করেন মিসবাহ।

তিনি বলেন, ‘ সবাই বলছে, এই বিপর্যয়ে একটা ইতিবাচক দিক আমিরের উইকেট পাওয়া। কিন্তু আমির তিন উইকেট পেলেও তার বোলিং গতি ছিল ৮০-এর কাছাকাছি। দলের এত অল্প পুঁজি সামনে রেখে ওপেনিং বোলারের এই গতি দিয়ে কীভাবে কী হবে। যেখানে হাসান আলি গড় ৮৮ গতিতে বল করেছেন।’

পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ আগামী ৩ জুন। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকাকে উড়িয়ে দেয়া স্বাগতিক ইংল্যান্ড। আর ৬ জুন ওয়েস্ট ইন্ডিজ তাদের পরের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

Tags: আমিরপাকিস্তানবিশ্বকাপ-২০১৯শোয়েব
Previous Post

বাংলাদেশ মাত্র এক ম্যাচ জিতবে, ম্যাককালামের ভবিষ্যদ্বাণী!

Next Post

ইংল্যান্ড ম্যাচে কী বার্তা পেল বাংলাদেশ?

Next Post

ইংল্যান্ড ম্যাচে কী বার্তা পেল বাংলাদেশ?

তামিমের ইনজুরিতে আতঙ্কে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT