চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ খোঁজ নেয়নি ছাত্রলীগের পদবঞ্চিতদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 28, মে 2019
in - সেমি লিড, শিক্ষা
A A
ছাত্রলীগ-কেন্দ্রী কমিটি-পদবঞ্চিত-খোঁজ

তিন দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করার দুই দিন পেরিয়ে যাচ্ছে। এখনও সংগঠনের শীর্ষ নেতাদের কেউ খোঁজ নেয়নি আন্দোলনরত ছাত্রলীগের পদবঞ্চিতদের।

গত রোববার রাত একটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা।

তিনটি দাবি নিয়ে তারা এই অবস্থান কর্মসূচির শুরু করে। তাদের দাবিগুলো হলো: মধুর ক্যান্টিনে হামলার বিচার, কমিটি থেকে বিভিন্ন অভিযোগে বিতর্কিতদের বাদ দিতে হবে এবং যোগ্যদের মূল্যায়ন করতে হবে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, তীব্র রোদের মধ্যে সামিয়ানা টাঙিয়ে অবস্থান করছেন গত কমিটির কয়েকজন নেতা। দুই দিন পেরিয়ে যাচ্ছে অথচ কেউ তাদের খোঁজ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এ সময় পদ না পাওয়া গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা নায্য দাবি নিয়ে এখানে অবস্থান করছি। কিন্তু সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আমাদের কোন খোঁজই নেয়নি। তারা বিতর্কিত কমিটি নিয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছে। যেখানে রাজাকারের সন্তানও ছিল। বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে তারা অবমাননা করেছে। এজন্য আমাদের লজ্জা হয়। এ ঘটনার মধ্য দিয়ে ছাত্রলীগের ইতিহাসে সবচেয়ে বাজে দৃষ্টান্ত স্থাপন করলো শোভন-রাব্বানী (ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক)।

অবস্থানকারী নেতাকর্মীরা বলেছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। প্রয়োজনে ঈদেও তারা বাড়ি না গিয়ে আন্দোলন করে যাবেন।

Tags: ছাত্রলীগছাত্রলীগ কমিটিছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিঢাকা বিশ্ববিদ্যালয়পদবঞ্চিত
Previous Post

মানি হানি: সামনে পুলিশ, পেছনে দেয়াল!

Next Post

বাংলাদেশের বোলারদের সামনে চাপে ভারত

Next Post

বাংলাদেশের বোলারদের সামনে চাপে ভারত

আচরণের সমতা নিয়ে কী বলছে ইসলাম?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT