চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো সিয়াম-পূজা-তাসকিনের ‘শান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 26, মে 2019
in বিনোদন
A A

জনপ্রিয় তিন মুখ সিয়াম, পূজা ও তাসকিন অভিনীত ছবি ‘শান’-এর শুটিং শুরু হলো আজ (রবিবার) থেকে। রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে সকাল থেকে শুটিং চলছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছবির পরিচালক এম এ রাহিম। 

নির্মাতা জানান, প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন সিয়াম, পূজা, তাসকিন তিনজনই। আরও আছেন চম্পা ও অরুণা বিশ্বাস। পরিচালক এম রাহিম বলেন, ৩ জুন পর্যন্ত ঢাকায় শুটিং করবো। ঈদের পরেই শুটিংয়ে যাবো ঢাকার বাইরে।

এম এ রাহিমের এটিই প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে তার কাজের অভিজ্ঞতা।

শান নিয়ে নির্মাতা রাহিম জানান, পুরোপুরি অ্যাকশন-থ্রিলার ধর্মী ছবি এটি। শুটিং শুরুর আগে প্রচুর স্টাডি করেছেন। প্রস্তুতিও নিতে হয়েছে নানাভাবে। বললেন, প্রি-প্রডাকশনে কাজ গোছাতে সময় লেগেছে। চিত্রনাট্যে একাধিকবার ঘষামাজা করতে হয়েছে। নইলে মে’র প্রথম দিকেই কাজ শুরু করতাম।

‘শান’ ছবিতে চিত্রনায়ক সিয়াম আহমেদ নাম ভূমিকায় অভিনয় করবেন। চুক্তিবদ্ধ হয়ে ‘শান’ নিয়ে চ্যানেল আই অনলাইনকে সিয়াম জানিয়েছিলেন: এ বছর ‘শান’ দিয়েই তিনি প্রথম কাজ শুরু করতে যাচ্ছেন। যেখানে একটি বাহিনীর কর্মকর্তা হিসেবে তাকে দেখা যাবে। প্রচুর মারপিট আছে।

এ জন্য নিজেকে প্রস্তুত করতে সিয়ামের অনেক ঘাম ঝরাতে হয়েছে। পুলিশের একাধিক ট্রেনিং শিখতে হয়েছে। এমনকি গোঁফ রাখতে হয়েছে। সিয়ামের আশা। পোড়ামন ২, দহন, ফাগুন হাওয়ায় ছবির পর তিনি শানের মাধ্যমে নতুন মোড়কে হাজির হতে পারবেন।

তাসনিক রহমান নিজেও ‘শান’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। বললেন: চরিত্র নিয়ে এখনই কিছু বলা বারণ। তবে এটি যেহেতু মারপিটের ছবি, তাই সেই প্রস্তুটিই আগে নিচ্ছি। জিমে সময় দিচ্ছি, মারপিট শিখছি। দু-এক ঘণ্টা অনুশীলনে এগুলো ক্যামেরার সামনে ফুটিয়ে তোলা সম্ভব না। সেজন্য লম্বা সময় নিয়েছি। দুমাস ধরে শরীর কনট্রোলে এনেছি।

মুক্তির সময় ‘শান’ পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। এ ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া।

Tags: এম রাহিমজাজ মাল্টিমিডিয়াতাসকিনপূজা চেরীলিড বিনোদনশানসিয়াম
Previous Post

ইতেকাফের তাৎপর্য ও করণীয়

Next Post

নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে

Next Post

নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে

বৃষ্টি ঝরেই যাচ্ছে কার্ডিফে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT