চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান হবে কি?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:11 অপরাহ্ন 24, মে 2019
in সম্পাদকীয়
A A
বাংলাদেশ ও ভারতের পতাকা একসঙ্গে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের লোকসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি। বাংলাদেশ-ভারত সম্পর্কের কারণে স্বাভাবিকভাবেই এদেশের মানুষের চোখ ছিল ভারতের নির্বাচনের দিকে। এই নির্বাচনে নরেন্দ্র মোদির দলের ঈর্ষণীয় সাফল্যের পর এখন সাধারণ মানুষের প্রধান চাওয়া হলো দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়া।

বাংলাদেশ যে ভারতের সঙ্গে থাকা ঐতিহাসিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী তা ফুটে উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথায়।

শুক্রবার তিনি বলেছেন: নরেন্দ্র মোদি সরকারের সাহসিকতা ও বিচক্ষণতায় দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। এ ধরনের কাজ যখন সম্পন্ন হয়ে গেছে, সেহেতু আমরা আশা করি তিস্তা চুক্তিসহ অমীমাংসিত বিষয়গুলোরও দ্রুত সমাধান হবে।

ওবায়দুল কাদের জানান: বিজেপি এবার ভূমিধস জয় অর্জন করেছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

এর আগেও তিনি বলেছিলেন: ভারতের যে দল বা জোটকে সেদেশের জনগণ নির্বাচিত করবে সেই দল বা জোটের সঙ্গেই সম্পর্ক অব্যাহত থাকবে। কারণ, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের (স্টেট টু স্টেট) এবং জনগণের সঙ্গে জনগণের। তাই, ভারতের জনগণ যে জোট বা দলকে নির্বাচিত করবে সেই জোট বা দলের সঙ্গে আমরা কাজ করব।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আমরাও বলতে চাই, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের (স্টেট টু স্টেট) এবং জনগণের সঙ্গে জনগণের। সুতরাং এই সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলে আমরা আশা করি। এই সম্পর্ক অটুট রেখে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার স্বার্থেই অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান করতে হবে।

আমরা এর আগে দেখেছি, ভারতের সঙ্গে বাংলাদেশের শান্তিপূর্ণভাবে ছিটমহল হস্তান্তর হয়েছে, সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। এখন একইভাবে ভারতের নতুন সরকার তিস্তার পানি, সীমান্তে হত্যা, ফারাক্কা বাঁধ, ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত নানা সমস্যার সমাধানে আন্তরিক হবে বলেই আমাদের আশাবাদ।

Tags: তিস্তাতিস্তা চুক্তিবাংলাদেশ ভারত সম্পর্কসম্পাদকীয়
Previous Post

সাম্যের ডাক দিয়ে কাজে ফিরলেন দেব

Next Post

ধর্মেন্দ্র’র ঘরে এখন দুই সাংসদ

Next Post

ধর্মেন্দ্র’র ঘরে এখন দুই সাংসদ

ছবি; ইন্টারনেট

ইতিকাফের ফজিলত ও বিধি-বিধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT