চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নতুন সরকারকে অভিনন্দন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:59 অপরাহ্ন 23, মে 2019
in সম্পাদকীয়
A A
নরেন্দ্র মোদি-বিজেপি

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মত ভারতীয় জনতা পার্টি
বিশাল জয় লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে। ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক ভারতের ভাবমূর্তি বিজেপি এর আগে সরকার গঠন করার পরপরই প্রশ্নের মুখে পড়েছিল। তবে সেই অবস্থা কাটিয়ে এবারও ভারতের জনগণ তাদের বিজয়ী করেছে। এতে অসাম্প্রদায়িক মননের মানুষদের ক্ষতির সম্ভাবনা থাকলেও বিদ্যমান বাস্তবতা অস্বীকার করার উপায় নেই।

উপমহাদেশের রাজনীতিতে ধর্মীয় উন্মাদনা প্রকট আকার ধারণ করেছে। এই চিত্র পাকিস্তানের রাজনীতিতেও। সেখানে সেমি তালেবানিরা ক্ষমতায়। বাংলাদেশের রাজনীতিতেও ধর্মীয় প্রভাব ও আধিপত্য ঠেকিয়ে রাখা যাচ্ছে না।

৫৪২টি আসনের মধ্যে এখনও পর্যন্ত বিজেপি ও জোট (এনডিএ) পেয়েছে ৩৪৮টি, কংগ্রেস ও জোট (ইউপিএ) পেয়েছে ৯০টি এবং জোটবিহীন দলগুলো পেয়েছে ১০৪টি আসন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভারতের সরকার গঠন করতে হলে কোনো রাজনৈতিক দল বা জোটকে সংসদের নিম্নকক্ষ বা লোকসভায় কমপক্ষে ২৭২টি আসন পেতে হয়।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেয়ে জিতেছিল, যা ছিল এর আগ পর্যন্ত ৩০ বছরের ইতিহাসে কোনো দলের সবচেয়ে বেশি আসন লাভ। জোটসহ মোট ৩৩৬টি আসন নিয়ে সেবার সরকার গঠন করেছিল দলটি। এবার হলো আরেক রেকর্ড। একক সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে ভারতের রাজনীতিতে বিজেপির বিপুল সংখ্যক আসন লাভ প্রথমবারের মত একটি বিস্ময়কর ঘটনা।

শান্তি প্রগতি কল্যাণের রাজনীতিতে পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা উপমহাদেশের মানুষ মধ্যযুগীয় ধর্মীয়বোধের দিকে ঝুঁকে পড়ছি। এটি উপমহাদেশের শান্তিকামী মানুষের জন্য অশনী সংকেত। তবে ধর্মীয় উন্মাদনা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে লক্ষ্য রেখে ভারতের নতুন সরকারকে সৌহার্দ্য সম্প্রীতির নতুন অধ্যায় শুরু করতে হবে। তবেই এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের অগ্রযাত্রার সঙ্গে প্রতিবেশী দেশগুলোতেও শান্তি বজায় থাকবে। ভারতের নতুন সরকারকে আমরা অভিনন্দন জানাচ্ছি।

Tags: ভারতমোদিলোকসভা নির্বাচনসম্পাদকীয়
Previous Post

আদর্শিক রাজনীতি থেকে আমরা দূরে সরে এসেছি: হানিফ

Next Post

৯ শতাংশ সুদে ঋণ না দিলে সরকারি আমানত পাবে না ব্যাংক

Next Post
বাংলাদেশ ব্যাংক

৯ শতাংশ সুদে ঋণ না দিলে সরকারি আমানত পাবে না ব্যাংক

মোদিকে সঙ্গে নিয়েই এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা: ইমরান খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT