চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ হাজার কর্মীকে উৎসবের আমন্ত্রণ আত্মবিশ্বাসী বিজেপির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 23, মে 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিজেপি-মোদি-বিজয় উৎসব

লোকসভা নির্বাচনের ভোটগণনা শেষ হওয়ার আগেই বিজয় উৎসবের আয়োজন করেছে আত্মবিশ্বাসী বিজেপি। উৎসবে অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে সদর দপ্তরে প্রায় ২০ হাজার নেতাকর্মীকে আমন্ত্রণ করা হয়েছে দল থেকে।

বিজেপির সিনিয়র নেতারা জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে বিরাট সম্ভাষণ জানানোর প্রস্তুতি চলছে।

এছাড়া দলের সব বিজয়ী প্রার্থীকে ২৫ মে’র মধ্যে দিল্লি পৌঁছাতে বলেছে বিজেপি।

বুথফেরত জরিপ অনুসারে, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩ শতাধিক আসন পেতে যাচ্ছে।

এই বুথফেরত জরিপ নিয়ে ইতোমধ্যে অনেক বিতর্ক-প্রতিবাদ-আলোচনা-সমালোচনা হয়ে গেছে। এখনো চলছে। বিরোধী দলগুলো বুথফেরত জরিপ মানতে নারাজ।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি বলছেন, তার দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জরিপের চেয়েও বেশি আসন বাস্তবে পেয়ে এবারের নির্বাচনে জিতবে এবং আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসবে।

ভোটগণনার শুরুতেই এগিয়ে বিজেপি
ভারতের ৭ ধাপের দীর্ঘ ১৭তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণার জন্য সকাল ৮টা থেকে চলছে ভোটগণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছে মোদির ক্ষমতাসীন দল বিজেপি।

এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত পাওয়া সর্বশেষ গণনার ফল অনুসারে, গণনার অধীনে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি ও জোট পেয়েছে ৩১২টি, কংগ্রেস ও জোট পেয়েছে ১০৬টি এবং জোটবিহীন দলগুলো পেয়েছে ৯১টি আসন।

বৃহস্পতিবার সকাল ৮টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটগণনা শুরু হয়।

Tags: নরেন্দ্র মোদিবিজেপিভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
Previous Post

গাজীপুরে ‘সিলিন্ডার বিস্ফোরণে’ একই পরিবারের নিহত ৪

Next Post

ক্রিস্টোফার নোলানের ছবিতে ডিম্পল কাপাডিয়া

Next Post

ক্রিস্টোফার নোলানের ছবিতে ডিম্পল কাপাডিয়া

নারী নির্যাতন

শত বছরের অন্ধ বৃদ্ধাকে ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT