চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে র‍্যাঙ্কিংয়ে টাইগারদের বড় লাফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 23, মে 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে প্রথম কোনো বহুজাতিক সিরিজের ট্রফি এনে দেয়ার পথে ধারাবাহিক ছিলেন সৌম্য-সাকিব-মাশরাফীরা। আইসিসির সবশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেটির প্রভাব পড়েছে। ব্যাটিংয়ে ১০ ধাপ এগিয়েছেন সৌম্য, অলরাউন্ডারের শীর্ষে ফিরেছেন সাকিব, বোলিংয়ে ৮ ধাপ উন্নতি মিরাজের, আর মাশরাফী এগিয়েছেন ৪ ধাপ।

ডাবলিনের ফাইনালে ঝড়ো ফিফটি করে বাংলাদেশের শিরোপার ভিত গড়ে দিয়েছিলেন সৌম্য। তার আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ছিলেন বিশ্রামে। গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুই ম্যাচেই ফিফটি। সবমিলিয়ে টানা তিন ফিফটি, সৌম্য সরকার তাতে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১০ ধাপ। বাঁহাতি ওপেনারের অবস্থান এখন ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে।

ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানটি মুশফিকুর রহিমের। মিডলঅর্ডার ভরসা আছেন র‍্যাঙ্কিংয়ের ২০ নম্বরে। একধাপ পরেই ২২-এ আরেক ওপেনার তামিম ইকবাল। সাকিব আল হাসান আছেন ৩২ নম্বরে।

ফিফটির দুই ধাপ আগে মাহমুদউল্লাহ রিয়াদ। সাব্বির রহমান ৭৫, মোহাম্মদ মিঠুন ৯৬ আর লিটন দাস আছেন ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সেরা একশর (৯৮) মধ্যে।

টাইগার বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এ অফস্পিনার ৮ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ২২-এ আছেন যৌথভাবে অজি পেসার মিচেল স্টার্কের সাথে।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচেই তিনটি করে উইকেট নেয়া মাশরাফী বিন মোর্ত্তজা ৪ ধাপ এগিয়েছেন। অধিনায়কের অবস্থান এখন র‍্যাঙ্কিংয়ের ২৪ নম্বরের।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানটি অবশ্য মোস্তাফিজর রহমানের, আছেন ১১ নম্বরে। সাকিব আরও দুই জনের সঙ্গে যৌথভাবে ১৯-এ, রুবেল ৬৩তে ছাড়া সেরা একশতে নেই আর কোনো টাইগার বোলার।

সেখানে ওয়ানডের সেরা অলরাউন্ডারের সিংসাহনে ফিরেছেন ব্যাটে-বলে দুর্দান্ত খেলা সাকিব। দুইয়ে ঠেলে দিয়েছেন আফগানিস্তানের সহ-অধিনায়ক রশিদ খানকে। আয়ারল্যান্ডে তিন ম্যাচে অপরাজিত দুই ফিফটিতে ১৪০ রান করেছেন সাকিব, বল হাতে নিয়েছেন দুই উইকেট।

চোটের কারণে অবশ্য শিরোপাজয়ী ফাইনালে খেলা হয়নি তার। শীর্ষে ওঠার মতো পয়েন্ট মিলে গেছে তাতেই। বর্তমান অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের পয়েন্ট ৩৫৯। দুইয়ে থাকা রশিদের পয়েন্ট ৩৩৯।

Tags: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯মাশরাফীমোস্তাফিজলিড স্পোর্টসসাকিবসৌম্য
Previous Post

ভোটগণনার শুরুতেই এগিয়ে বিজেপি

Next Post

গাজীপুরে ‘সিলিন্ডার বিস্ফোরণে’ একই পরিবারের নিহত ৪

Next Post
চকবাজার-আগুন-চকবাজারে আগুন

গাজীপুরে ‘সিলিন্ডার বিস্ফোরণে’ একই পরিবারের নিহত ৪

বিজেপি-মোদি-বিজয় উৎসব

২০ হাজার কর্মীকে উৎসবের আমন্ত্রণ আত্মবিশ্বাসী বিজেপির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT