চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের চূড়ান্ত দলে আর্চার-ডসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 21, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

নির্বাচকরা ঘোষণার আগেই প্রকাশিত হয়ে গেছে ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ দল! ঘোষণায় তাই আর নতুন কোনো চমক থাকল না। ইংলিশ নির্বাচকরা প্রত্যাশিতভাবেই বিশ্বকাপ দলে ডেকেছেন ক্যারিবীয় বংশোদ্ভূত পেসার জফরা আর্চারকে। সঙ্গে লিয়াম ডসন। এ দুজনকে জায়গা দিতে গিয়ে কপাল পুড়েছে ডেভিড উইলি ও জো ডেনলির!

স্বাগতিকদের ১৫ জনের চূড়ান্ত দলে পরিবর্তন এসেছে আরও একটি। অ্যালেক্স হেলসের জায়গায় সুযোগ পেয়েছেন ওপেনার জেমস ভিন্স। প্রথমে দলে থাকলেও ড্রাগ টেস্টে পজেটিভ হওয়ায় হেলসকে জায়গা দেয়া হয়নি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। বিশ্বকাপ দলেও যে জায়গা হারাবেন বিধ্বংসী ওপেনার জানা গিয়েছিল তখনই।

২০১৫ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ইংল্যান্ডের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডেভিড উইলির। বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়াটা ছিল অনেকটা অবধারিতই। কিন্তু শেষপর্যন্ত উইলি জায়গাটা হারালেন আর্চারের কাছে। নতুন কিংবা পুরনো- যেকোনো বলে ঘণ্টায় ৯০ মাইল গতিতে ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিতে পারা একজন পেসারকে জায়গা দিলেন নির্বাচকরা।

মিডলঅর্ডারে লিয়াম ডসন ছিলেন নির্বাচকদের অন্যতম পছন্দ। কিন্তু গত বছর শ্রীলঙ্কা সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়া ডসনের বিকল্প হিসেবে দলে জায়গা পান জো ডেনলি। তবে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে মনমতো পারফরম্যান্স করতে না পারায় নির্বাচকরা ডেনলির জায়গায় চোট কাটিয়ে ফেরা ডসনকেই যোগ্য মনে করেছেন।

ইংল্যান্ডের চূড়ান্ত দল
ইয়ন মরগান (অধি.) মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারেন, লিয়াম ডসন, জেমস ভিন্স, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জফরা আর্চার, ক্রিস ওকস ও মার্ক উড।

Tags: ইংল্যান্ড বিশ্বকাপ দলবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

ঋণ খেলাপিদের বিশেষ সুযোগের সার্কুলার ‘দুষ্টের পালন, শিষ্টের দমন’

Next Post

‘বাংলাদেশ কোয়ালিটি ক্রিকেট খেললেই আমি খুশি’

Next Post

‘বাংলাদেশ কোয়ালিটি ক্রিকেট খেললেই আমি খুশি’

বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT