চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্রয় ডটকমে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ছিনতাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 18, মে 2019
in - সেমি লিড, অপরাধ
A A

অনলাইনে পণ্য কেনা-বেচার মাধ্যম বিক্রয় ডটকমসহ বিভিন্ন সাইটে বাজারমূল্যের চেয়ে কম দাম উল্লেখ করে বিজ্ঞাপন দিত একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র। এরপর কেউ মোবাইল কিনতে আগ্রহী হলেই যেতে বলা হতো নির্দিষ্ট কোন স্থানে। আসলে পুরোটাই ছিল ছিনতাইকারী চক্রের ফাঁদ।  

সেই নির্দিষ্ট স্থানে মোবাইল আনতে গেলেই সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইল বা যে কোনো মূল্যবান সামগ্রী খোয়াতেন আগ্রহী ক্রেতা। উল্লেখিত স্থানে আগে থেকেই উৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা ধারালো অস্ত্রের মুখে কেড়ে নিতো সবকিছু।

শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে অভিনব পন্থায় ছিনতাইকারী চক্রের এমনই ৬ সদস্যকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

আটকরা হলেন- শাহিন (২০), শাকিল হাসান (১৯), ফারুক (২০), সালাউদ্দিন আকবর (২০), রহমত উল্লাহ (১৯) ও রাসেল (১৯)। এসময় তাদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার চাকু, ৬টি মোবাইল ফোন ও ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব জানায়, আটকরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পরের যোগসাজসে যোগসাজশে বিভিন্ন অনলাইন পেইজে স্বল্পমূল্যে মোবাইল ফোন বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে অভিনব পন্থায় ছিনতাই করে আসছিলো।

প্রাথমিক পর্যায়ে পণ্য কেনা বেচার বিভিন্ন অনলাইন পেইজে বাজার মূল্যের চেয়ে কম দামে মোবাইল ফোন বিক্রয়ের বিজ্ঞাপন দিতো। বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ এই চক্রের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতেন। আর এ সুযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সুবিধাজনক স্থানে আগ্রহী ব্যক্তিকে ডেকে নিয়ে মোবাইল, টাকা-পয়সা ছিনতাই করে পালিয়ে যেতো।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাউদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, চক্রটির মূল হোতা শাহিন ও শাকিল। শাহিন ছিনতাই কাজের কৌশল হিসেবে প্রাথমিকভাবে অনলাইনে বিক্রয়ডটকম সাইটে বাজার দামের চেয়ে অনেক কম দামে মোবাইল ফোন বিক্রয়ের বিজ্ঞাপন দিতেন। পরে শাকিল পূর্ব নির্ধারিত সুবিধাজনক জায়গায় ভিকটিমদের আসতে বলতেন। ভিকটিম নির্ধারিত স্থানে আসলে মারধর করে মোবাইল, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো।

চক্রটি টঙ্গী, আব্দুল্লাহপুর, চৌরাস্তা, বেড়িবাধ, আশুলিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সালাউদ্দিন।

Tags: বিক্রয়ডটকম
Previous Post

রমজানে খাবার কেমন হওয়া উচিত?

Next Post

ছোট্ট এক টয়লেটে পরিবার নিয়ে বসবাস!

Next Post

ছোট্ট এক টয়লেটে পরিবার নিয়ে বসবাস!

ভেজাল খাদ্যপণ্য এখনও বাজারে থাকে কীভাবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT