চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান ২০১৯: মুগ্ধতা ছড়ালো এলটন জনের জীবনী ছবি ‘রকেট ম্যান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 18, মে 2019
in বিনোদন
A A

১৬ মে কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এলটন জনের জীবনী ভিত্তিক ছবি ‘রকেটম্যান।’ ছবিটি মুগ্ধ করেছে উপস্থিত দর্শক ও সমালোচকদের। দাঁড়িয়ে সম্মান জানানো হয়েছে ছবির নির্মাতা এবং কলাকুশলীদের।

‘রকেটম্যান’ ছবিতে খ্যাতিমান ব্রিটিশ শিল্পী স্যার এলটন জনের ভূমিকায় আছেন অভিনেতা ট্যারন এজাটন। ছবিটি পরিচালনা করেছেন ডেক্সচার ফ্লেচার। ছবির অন্যতম প্রযোজক এলটন জন নিজেই। তবে নিজে প্রযোজক বলে জীবনের নেতিবাচক দিকগুলো সিনেমা থেকে বাদ দিতে বলেননি তিনি। তার জীবনের অন্ধকার সময়গুলোও দেখা গিয়েছে ছবিতে। আশির দশকে তার মাদকাসক্ত হয়ে পড়ার বিষয়গুলোও ফুটে উঠেছে ছবিতে।

কয়েকজন চলচ্চিত্র সমালোচক বলেছেন, এটি বহু বছরের মধ্যে সবচাইতে সৎ বায়োপিক। ভ্যারাইটির স্টুয়ার্ট ওল্ডহ্যাম টুইটারে লিখেছেন, ‘রকেটম্যান অসাধারণ। এটি এমন এক মিউজিক্যাল ড্রামা যেটা সব সুর ছুঁয়েছে, বিশেষ করে কষ্টের সুরগুলো।’

এলটন জন নিজেও উপস্থিত ছিলেন ছবির প্রদর্শনীতে। ছবিটি দেখে আবেগআপ্লুত হয়ে তিনি ট্যারন এজাটন এবং তার দীর্ঘদিনের বন্ধু ও গান লেখক বারনি টাওপিনকে জড়িয়ে ধরেন। বারনি টাওপিন এলটনের ৩০টি অ্যালবামের গান লিখেছিলেন। ‘রকেটম্যান’ ছবিতে তারও একটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। তার চরিত্রে অভিনয় করেছেন জ্যামই বেল।

এর আগে লাল গালিচায় হাঁটার সময় চিত্রগ্রাহকদের ক্যামেরায় বন্দী হয়েছেন এল্টন জন। এসময়ে তার হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছিল বলে মনে হয়েছে। -গালফ নিউজ

Tags: এলটন জনকান ২০১৯কান চলচ্চিত্র উৎসববায়োপিকলিড বিনোদন
Previous Post

‘এই সাফল্য বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে’

Next Post

কুকুর বাঁচালো নবজাতকের প্রাণ

Next Post
থাইল্যান্ড-নবজাতক শিশু-কবর-কুকুর

কুকুর বাঁচালো নবজাতকের প্রাণ

ঈদে অন্য এক কাঙালিনী সুফিয়া!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT