চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌতুকের দাবিতে দুই গৃহবধূকে পিটিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 17, মে 2019
in - সেমি লিড, জনপদ, নারী, সাতক্ষীরা
A A

সাতক্ষীরা প্রতিনিধি: যৌতুকের দাবিতে সাতক্ষীরায় দুই গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর মধ্যে এক গৃহবধূর মৃত্যুর পর তার স্বামী ও স্বামীর পরিবারের সদস্যরা মুখে কীটনাশক ঢেলে বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।

শুক্রবার সকালে শহরের কামাননগরে গৃহবধূ সুমাইয়া খাতুনকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়া কামাননগরের সাকিব হোসেনের স্ত্রী।

নিহত সুমাইয়ার খালা ফাতেমা তুজ জোহরা জানান: স্বামী সাকিব তাকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতো। শুক্রবার ভোরে সেহরি খাবার পর সাকিব তাকে পিটিয়ে তার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুমাইয়ার লাশের ময়না তদন্ত হয়েছে।

এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বামী সাকিব পলাতক।

অন্যদিকে তালা উপজেলার চাঁদপুর গ্রামে বিলকিস খাতুন (২২) নামের অপর এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

তার বাবা একই উপজেলার সেনেরগাঁতি গ্রামের প্রতিবন্ধী শওকত হোসেন অভিযোগ করে বলেন: কবির শেখ ৭০ হাজার টাকা যৌতুকের দাবিতে তাকে বৃহস্পতিবার বিকালে মারপিট করে। এতে সে মারা যায়।

তিনি বলেন: পরে কবির ও তার পরিবারের সদস্যরা তার মুখে কীটনাশক ঢেলে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।

ময়না তদন্তের জন্য তার লাশ পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে।

Tags: পিটিয়ে হত্যাযৌতুক
Previous Post

সেই আলোকিত প্রত্যাবর্তন

Next Post

খেলা না হলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Next Post

খেলা না হলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সার্ফিং নিয়ে দেশের প্রথম ছবি, পোস্টারে নারী মুক্তির ইঙ্গিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT