চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিয়তি’র নায়িকা জলির বাগদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 17, মে 2019
in বিনোদন
A A

নতুন জীবন শুরু করতে যাচ্ছেন ‘মেয়েটি এখন কোথায় যাবে?’র নায়িকা জলি। বৃহস্পতিবার রাতে তার বাগদান সম্পন্ন হয়েছে। যার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন, তিনি জলির প্রেমিক আরাফাত রহমান। লেখাপড়ার পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত হবু বর। তার বাড়ি ভৈরব।  

চ্যানেল আই অনলাইনকে নায়িকা জলি শুক্রবার বিকেলে তার বাদ্গানের খবরটি জানান। জলি বলেন, দুজন প্রায় ৫ বছর ধরে প্রেম করেছি। পারিবারিকভাবে আমাদের বাগদান হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা হতে এখনও ২-৩ মাস সময় লাগবে।

জলি বলেন, নিকেতনের বাসায় বাগদান অনুষ্ঠানে আমাদের দুই পরিবারের মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার রাতে জলির ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে ‘গট ম্যারিড’ দেখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে নয়, আমাদের বাগদান হয়েছে। আমি খুব একটা ফেসবুক বুঝি না, তাই ভুল হয়েছে।

তবে শুক্রবার দুপুরেই এই নায়িকা ‘গট ম্যারিড’ মুছে দিয়ে ‘গট অ্যাংগেজড’ করেছেন তার নিজস্ব ফেসবুকে।

নতুন জীবনের প্রবেশের জন্য জলি সকলের কাছে দোয়া চেয়েছেন। এও বলেন, বিয়ে ও সংসারী হলেও অভিনয় ছাড়বেন না। ভালো সিনেমা পেলে অবশ্যই কাজ করবেন।

হবু বর আরাফাত রহমানের সঙ্গে চিত্রনায়িকা জলি…

রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ২০১৫ সালে জমকালো আয়োজনের মাধ্যমে জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হয়ে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলি। একই অনুষ্ঠানে নায়িকা হিসেবে চলচ্চিত্রে আসেন নুসরাত ফারিয়া। সেদিন জাজ ঘোষণা দিয়েছিল, নুসরাত ফারিয়া ও জলি দুজনেই জাজের আবিষ্কার।

এরপর একে একে এই অভিনেত্রীকে দেখা যায় কলকাতার অভিনেতা ওমের সঙ্গে ‘অঙ্গার’, আরিফিন শুভ’র সঙ্গে ‘নিয়তি’ ও চিত্রনায়ক শাহরিয়াজের সঙ্গে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে।

বাপ্পীর সঙ্গে জলি অভিনীত ‘ডেঞ্জার জোন’ ছবিটি নির্মাণাধীন। এছাড়া নিরবের সঙ্গে ‘অফিসার রিটার্নস’ নামে আরেকটি ছবির কাজ শিগগির শুরু হবে জানা যায়।

Tags: অঙ্গারজলিজাজবাগদানলিড বিনোদন
Previous Post

প্রথম ভারতীয় হিসেবে লেটারম্যানের মুখোমুখি শাহরুখ

Next Post

সঞ্জয়ের কণ্ঠে ভাওয়াইয়া সম্রাটের গান

Next Post

সঞ্জয়ের কণ্ঠে ভাওয়াইয়া সম্রাটের গান

বিশ্বকাপ জিতলে কত পাবে বাংলাদেশ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT