চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া খবর মোকাবেলায় সিঙ্গাপুরে আইন পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 09, মে 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভুয়া খবর

ভুয়া খবর প্রতিরোধে সিঙ্গাপুরের সংসদে আইন পাস করা হয়েছে। বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থা এবং অধিকার গ্রুপের ক্রমাগত প্রতিরোধের মধ্যেই ৮ মে এই আইন পাস হয়।

এই আইনের ফলে সরকারি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের মাধ্যম, যেমন- ফেসবুক বা টুইটারে ছড়ানো কোনো ভুয়া খবরের পরিপ্রেক্ষিতে সাবধানবাণী দিতে পারবে। আর অবস্থা আরো চূড়ান্ত হলে তাদের নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে।

নতুন পাস হওয়া আইনে, যদি কোনো কর্মকাণ্ড বিদ্বেষপরায়ণ এবং সিঙ্গাপুরের স্বার্থের জন্য ক্ষতিকর মনে হয়, তাহলে সেই প্রতিষ্ঠানকে ১ মিলিয়ন সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা করার বিধান থাকছে। আর কোনো ব্যক্তি দোষী হলে তাকে ১০ বছর পর্যন্ত জেলের সাজা ভোগ করতে হবে।

কিন্তু এই আইন পাস হওয়ার পরই প্রতিবাদ শুরু করেছে দেশটির অধিকারবাদী দলগুলো। তাদের ভয়, এতে করে অনলাইন আলোচনা, অর্থনীতির বড় চক্রকেন্দ্র তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এবং অনলাইন সাংবাদিকরা সীমাবদ্ধ হয়ে পড়বে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর নিকোলাস বেকেলিন বলেন: আইনটি সিঙ্গাপুর কর্তৃপক্ষকে পছন্দ নয় এমন সব বিষয়কে শক্ত হাতে দমন করার অনিয়ন্ত্রিত ক্ষমতা দেয়। এটি বাক স্বাধীনতাকে খর্ব করবে এবং সরকারকে সেন্সরের বিরোধিতা করার উন্মুক্ত ক্ষমতা দেবে। সেখানে সত্য ও মিথ্যের কোনো সত্যিকারের সংজ্ঞা নেই। আরো চিন্তার বিষয় হলো সেটা ভুল পথে পরিচালিত করবে।

দুই দিন যাবত নতুন এই আইন নিয়ে ক্রমাগত বিতর্ক চলে। পরে ক্ষমতাসীন দলের প্রভাবে গত বুধবার আইনটি পাস হয়।

৮৯টি আসনের মধ্যে মাত্র ছয়জন নির্বাচিত সদস্য থাকা ক্ষুদ্র বিরোধী দল ওয়ার্কাস পার্টিও এই পদক্ষেপের বিরোধিতা করে। তাদের এক সাংসদ লো থিয়া খিয়াং বলেন, গণতন্ত্র ও জনস্বার্থের অজুহাতে এই ধরনের আইন কোনো সরকারের করা উচিত নয়। বরং এটা কোনো স্বৈরতান্ত্রিক সরকারের কাজ, যারা যে কোনো উপায়ে ক্ষমতায় আসীন থাকতে চায়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই আইন শুধু ভুল বক্তব্যকে চিহ্নিত করবে, মতামতকে নয়। ভুল বক্তব্য চিহ্নিত হওয়ার পরে প্রাথমিকভাবে জেল বা জরিমানার বদলে বক্তব্য ঠিক করে দেয়ার আদেশ দেওয়া হবে।

যদিও উচ্চ আদালতে সরকারের এই আইনের বিরোধিতা করার সুযোগ থাকবে। কিন্তু সমালোচকরা মনে করেন, খুব কম মানুষেরই সরকারি কর্তৃপক্ষের বিরোধিতা করার সামর্থ্য আছে।

Tags: ভুয়া খবরসিঙ্গাপুর
Previous Post

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সরকারের নানা পরিকল্পনা

Next Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

Next Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT