চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাকারের কবলে ঐশীর ফেসবুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 08, মে 2019
in বিনোদন
A A

ফেসবুক হ্যাকারের কবলে পড়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও ফ্যান পেজটি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার পর থেকে ঐশী তার ফেসবুক ও ফ্যান পেজের নিয়ন্ত্রণ হারিয়ে বিপাকে পড়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন।

এ বিষয়ে ঐশী বলেন, হ্যাকার আমার পেজের অ্যাডমিনের সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করেছেন। যে হ্যাক করেছে তাকে আমি চিনি না। সে আমার সঙ্গে কথা বলতে চায়। আমার পেজ ও আইডি যে হ্যাক করেছে, সে বড় অংকের টাকা চেয়েছে। টাকা দিলে নাকি আইডি ফেরত দেবে।

তিনি বলেন, ফেসবুক এখন সবার যোগাযোগের অন্যতম মাধ্যম। কিছুদিন পর পর শুনি, হ্যাকাররা এর ওর পেজ আর আইডি হ্যাক করছেন! এটি খুবই বিব্রতকর।

ঐশী বলেন, এর আগেও একবার আমার আইডি হ্যাক হয়েছিল। বড় ধরনের কিছু হওয়ার আগেই উদ্ধার করেছি। কিন্তু এবার তো আইডি আর পেজ দুটোই হ্যাক হয়েছে। কী করব বুঝতে পারছি না। ইতোমধ্যে সাইবার ক্রাইম কর্তৃপক্ষকে জানিয়েছি। দেখি তারা কি ব্যবস্থা নেন!

সতর্ক থাকার আহ্বান জানিয়ে ঐশী বলেন, আমার বন্ধু তালিকায় যারা আছেন এবং যারা আমাকে ফেসবুকে অনুসরণ করেন সবাইকে হ্যাক আইডি ও পেজ থেকে কোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট বা রাষ্ট্রীয় অবমাননামূলক কোনো পোস্ট দেখলে এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি। যদি এমন হয় এর জন্য আমি দায়ী থাকবো না।

২০১৮ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মুকুট অর্জন করে জান্নাতুল ফেরদৌস ঐশী পরিচিতি পান। তারপর চীনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। বর্তমানে ঐশী ‘মিশন এক্সট্রিম’ ছবিতে কাজ করছেন। এটি তার প্রথম ছবি। যেখানে তার নায়ক আরিফিন শুভ। শিগগির এ ছবির শুটিংয়ে দুবাই যাচ্ছেন বলে জানান ঐশী।

Tags: ঐশীজান্নাতুল ফেরদৌস ঐশীফেসবুকমিস ওয়ার্ল্ড বাংলাদেশলিড বিনোদন
Previous Post

নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

স্থাপত্যবিদ্যার সুবিন্যাসে নুরুল হাসানের ছাদকৃষি

Next Post

স্থাপত্যবিদ্যার সুবিন্যাসে নুরুল হাসানের ছাদকৃষি

নির্বাচনী প্রচারণায় সেলফি ভিড়ে ভাঙল নুসরাত জাহানের মঞ্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT