চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ দলীয় জোট থেকে দলগুলো পালাতে শুরু করেছে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 08, মে 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

২০ দলীয় জোট থেকে দলগুলো পালাতে শুরু করেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: ২০ দলীয় জোটের আন্দালিব রহমান পার্থ ঘোষণা দিয়েছেন তিনি আর ২০ দলীয় জোটে থাকবেন না। ভবিষ্যতে আমরা আরও অনেকেই দেখতে পাবো ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাবে।

তিনি বলেন: বিএনপি থেকেও অনেকে পালানো শুরু করেছে, আপনারা দেখেছেন বিএনপি থেকে অনেকে পদত্যাগ করেছে। আমরা বিএনপির এমন দশা হোক চাই না। আমার আশা করেছিলাম বিএনপির জন্ম ভালো না হলেও তারা ভালো হওয়ার চেষ্টা করবে। তারা সেখানেও ব্যর্থ হয়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-এর ১০৯ তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন: বিএনপি এখন রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল। এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছেন। বিএনপির এই সন্ত্রাসী তকমা মুছতে চাইলে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। ক্রমাগতভাবে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন। জনবিচ্ছিন্নের আরেকটি বড় কারণ হচ্ছে এদের দলে কোনো আদর্শ নেই, এ দলের নেতাদের মধ্যেও কোনো আদর্শ নেই। তারা ক্ষমতার জন্য রাজনীতি করে।

তথ্যমন্ত্রী বলেন: বিএনপি সেনাপতি তারেক রহমান থাকেন যুদ্ধের মাঠ থেকে কয়েক হাজার মাইল দূরে। এজন্য তাদের দলের এ অবস্থা। তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা চালানোর অপচেষ্টা করছে। এই অপচেষ্টা চালিয়ে কোনো লাভ নেই। তারেক রহমান দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত, ২১ আগস্ট গ্রেনেট হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফিরতে এনে রায় কার্যকর করার চেষ্টা চলছে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা ব্যরিস্টার জাকিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ।

Tags: ২০ দলীয় জোটতথ্যমন্ত্রী
Previous Post

মসজিদে জুতা রাখা নিয়ে সংঘর্ষে নিহত ১

Next Post

সংখ্যালঘুরা কোথাও নিরাপদ নয়

Next Post

সংখ্যালঘুরা কোথাও নিরাপদ নয়

চলন্ত বাসে নার্সকে গণধর্ষণের আলমত মিলেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT