চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওপেনিং জুটিতে দুর্দান্ত বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 07, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৮৯ রান। লক্ষ্য তাড়ায় সেটি ছাড়িয়ে গেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকার জুটিতে ছুঁয়েছেন একশ। তাতে ২৬২ রানের লক্ষ্যটা নাগালে চলে এসেছে।

সোজা ব্যাটে ছক্কা মেরে দলীয় ফিফটি পূর্ণ করেন সৌম্য। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে মন্থর উইকেটেও এ বাঁহাতি খেলে যান দারুণ সাবলীলতায়। সাবধানী থেকে শুরু করা তামিম খোলস ছেড়ে বের হন দলীয় অর্ধশতক পার হওয়ার পরপরই। তাতে দুই প্রান্ত থেকেই সচল হয় রানের চাকা। ১৮.৪ ওভারে চলে আসে ১০০ রান।

সৌম্য পেয়ে যান ফিফটির দেখা। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ভরপুর আত্মবিশ্বাস নিয়ে আয়ারল্যান্ডে যাওয়া এ বাঁহাতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও করলেন দারুণ ব্যাটিং। অভিজ্ঞ তামিমের সঙ্গ পেয়ে নির্ভার থেকেই খেলে যাচ্ছেন সহজাত ভঙ্গিতে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬১ রান তোলে উইন্ডিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ১৭০ রানের অনবদ্য ইনিংস খেলা শাই হোপ টাইগারদের বিপক্ষে করেন ১০৯। স্লগ ওভারে মাশরাফী বিন মোর্ত্তজা দ্রুত তিন উইকেট তুলে নিলে নাগালেই থাকে বাংলাদেশের লক্ষ্য।

Tags: ত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-উইন্ডিজলিড স্পোর্টস
Previous Post

হকারদের অবরোধে ছয় ঘণ্টা অচল গুলিস্তান

Next Post

আইএস জঙ্গি মুতাজের ঢাকায় নাশকতার পরিকল্পনা ছিল

Next Post

আইএস জঙ্গি মুতাজের ঢাকায় নাশকতার পরিকল্পনা ছিল

পৃথিবীর প্রাকৃতিক জীব-বৈচিত্র হ্রাসের ফলে মারাত্মক হুমকির মুখে মানবসমাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT